তোফাজ্জল হোসেন, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে বুড়াপীরের ওরশে একজন মেয়েকে উত্ত্যক্ত করায় তিন বখাটে ছাত্রকে বৃহস্পতিবার রাতে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত।
১৪ ফেব্রুয়ারি বিকালে বাৎসরিক হযরত সৈয়দ আহম্মদ বসরী (বুড়াপীর) রাহ. মাজারে ওরশ চলাকালীন সময়ে মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে আলহাজ্ব মোজাফ্ফর আহম্মদ আলিম মাদ্রাসার দাখিল পরিক্ষার্থী তৌকির, বাদশা ও মদন সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মোজাম্মেলসহ কয়েকজন বন্ধু মিলে উত্ত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে মেয়েটি মোবাইল ফোনে তার অভিভাবককে জানালে তারা ঘটনা স্থলে আসে এবং পরিস্থিতি খারাপ দেখে মেয়েটিকে নিয়ে নিজ বাড়ি বাগদাইর গ্রামের দিকে রওনা করে। পথে মদন থানার সামনে পৌঁছলে উত্ত্যক্তকারীরা মেয়েটিকে দাওয়া করে।
এ সময় এসআই জাহিদ বিষয়টি দেখে তিন বখাটে শিক্ষার্থীকে আটক করে। ওই রাতে আটককৃতদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালীউল হাসানের ভ্রাম্যমান আদালতে হাজির করলে দাখিল পরীক্ষার্থী তৌকিরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, বাদশাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের জেল এবং দ্বাদশ শ্রেণির ছাত্র মোজাম্মেলকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ দিনের জেল দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে তৌকিরকে শুক্রবার নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হয়ে