শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ভোলায় সাংবাদিকের ওপর হামলা

অনলাইন ডেস্ক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
গুরুতর আহত সাংবাদিক সাগর চৌধুরী (বামে) ও হামলাকারী নাবিল(ডানে)

আজ মঙ্গলবার সকাল ৯ টায় ভোলায় রাজমনি সিনেমার সামনে আটক করে অতর্কিত হামলা চালিয়ে সাংবাদিক সাগর চৌধুরীকে গুরুতর আহত করে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিম হায়দারের ছেলে নাবিল।সাংবাদিক সাগর চৌধুরির উপর মধ্যযুগীয় বর্বরতা চালিয়ে এ ঘটনার ভিডিও ধারণ করে তা আবার ফেসবুকে লাইভও করেছেন তিনি।

জানা যায়, গরিবের নামে বরাদ্দকৃত চাল রাতের আধারে চুরি করে নেয়ায় ওই চালের ঘটনাটি উপজেলা নির্বাহি অফিসার কে সাংবাদিক জানালে এঘটনায় ক্ষিপ্ত হয়ে ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিক সাগর চৌধুরীকে মোবাইল চোর ও ছিনতাইয়ের অপবাদ দিয়ে এভাবে মারধর করে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছেলে নাবিল।

এ ঘটনায় নির্যাতিত সাংবাদিক বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করতে গেলে থানা পুলিশ সাংবাদিকদের মামলা নেয়নি। তবে বোরাহানউদ্দিন থানার ওসি এনামুল হোসেন বলেন, সাংবাদিক সাগর চৌধুরি থানায় এসেছে চিকিৎসার জন্য তাকে বোরাহানউদ্দিন হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায়, ভোলার সাংবাদিক এবং অনলাইন এডিটরস কাউন্সিল ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির পক্ষে আবুল কালাম আজাদ ও মাহমুদ হোসেন মোয়াজ্জেম উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সাথে হামলাকারী নাবিলকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD