শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

ভোটের প্রচারণা সমাপ্ত: সুষ্ঠু নির্বাচন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: আজ শুক্রবার সকাল ৮টা থেকে ভোটের প্রচারণার সমাপ্তি ঘটছে। আগামী ৩০শে ডিসেম্বর ভোট একাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনী প্রচারণা ছিল যে কোন সময়ের তুলনায় ভিন্ন। সরকারদলীয় সমর্থকরা নানা আয়োজনে নির্বাচনী প্রচারণা চালিয়ে এগিয়ে ছিল। এক্ষেত্রে বিরোধীদের মিছিল-সমাবেশ ছিল খুবই সীমিত। পোস্টার, ব্যানারও তেমন চোখে পড়েনি। বিশেষ করে রাজধানী ঢাকায়। বিরোধীরা নির্বাচন কমিশনে আর আদালতে সময় পার করেছেন। সংসদ বহাল রেখেই এবার নির্বাচন হচ্ছে। বিরোধী নেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এক দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় নির্বাচনে অযোগ্য হয়েছেন। আদালতে আটকে গেছেন ২৩ জন প্রার্থী। এর মধ্যে বিএনপির ২১ জন। বাকি দু’জন আওয়ামী লীগের বিদ্রোহী। জামায়াতে ইসলামীর ২৫ জন প্রার্থী শেষ মুহূর্তে এসে নির্বাচনে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন। তবে উচ্চ আদালত থেকে একটি রুল জারি করা হয়েছে তাদের ব্যাপারে। ১৩ জন প্রার্থী হামলায় রক্তাক্ত হয়েছেন। এর মধ্যে দু’জন আইসিইউতে। সংঘাতের ঘটনা ঘটেছে ৭৩৪টি।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপি বলেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর ৮০৬টি মামলায় ৯২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অব্যাহত সহিংসতায় যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার নির্বাচন কমিশনে গিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন।

রাষ্ট্রদূত অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, গত দুই সপ্তাহের প্রচারণার সময় উচ্চ মাত্রার সহিংসতায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

সহিংসতায় সকল দল আক্রান্ত হয়েছে। সংখ্যালঘু এবং নারী প্রার্থীরাও আক্রান্ত হয়েছেন। বিরোধী দলের প্রার্থীরা বেশি সহিংসতার শিকার হয়েছেন। নির্বাচনী সংবাদ প্রকাশের স্বাধীন গণমাধ্যম যাতে কাজ করার সুযোগ পায় সেই পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন রাষ্ট্রদূত মিলার।

ঢাকাস্থ বৃটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেইক সিলেটে বলেছেন, তার দেশ বাংলাদেশে একটি উৎসবমুখর নির্বাচন দেখতে চায়। কিন্তু কিছু কিছু স্থানে নির্বাচনের প্রচারণায় সংঘর্ষ, বল প্রয়োগের ঘটনা ঘটেছে যা নিন্দনীয়।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতার আনন্দ বাজার পত্রিকাকে বলেছেন, তার দল আবারও ক্ষমতায় আসছে। তবে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন এক সংবাদ সম্মেলনে ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, সরকার ভয়ের পরিবেশ তৈরি করতে চাইলেও ভয় পাবার কিছু নেই। নিবির্ঘ্নে ভাটকেন্দ্রে যান এবং অন্যায়ের বিরুদ্ধে গণতন্ত্র মুক্তির স্বপক্ষে রায় দেয়ার আহ্বান জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD