শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

ভোটের অধিকার কেড়ে নিয়েছে আ.লীগ: মির্জা ফখরুল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা কুমিল্লা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্য দিয়ে আবারও জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী।

তিনি বলেন, এই ভোটের অধিকার কেড়ে নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রশাসন সম্পূর্ণভাবে গণশত্রুতে পরিণত হয়েছে। নির্বাচনের আগের সহিংসতা, ভোটের দিনের সহিংসতা এবং নির্বাচন পরবর্তী সহিংসতার মধ্য দিয়ে আজ গোটা বাংলাদেশে একটা সহিংস ত্রাস এবং ভীতির নৈরাজ্য সৃষ্টি করেছে।’

৩০ ডিসেম্বর রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীকে দেখতে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা নোয়াখালী যাওয়ার পথে শনিবার (৫ জানুয়ারি) সকালে কুমিল্লার একটি রেস্টেুরেন্টে যাত্রা বিরতিকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, ‘আমরা দেখেছি নোয়াখালীতে আমাদের একটি বোন ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণসহ সারা বাংলাদেশের সহিংসতার আমরা নিন্দা জানিয়েছি এবং জনগণের কাছে প্রতি আমরা আহ্বান জানিয়েছি এই সহিংসতাকে তাদের প্রতিরোধ করা প্রয়োজন। নির্বাচন কমশিনের কাছে আমরা বলেছি তাদের উচিত হবে এই সহিংসতা সম্পূর্ণভাবে বন্ধ করা।’

এসময় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD