শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

ভোক্তা অধিকার:বিভিন্ন অপরাধে ১৩৬টি প্রতিষ্ঠানকে জরিমানা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৫০ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, মানিকগঞ্জ, জামালপুর, ফরিদপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, নেত্রকোণা, গাজীপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রংপুর, পটুয়াখালী, নোয়াখালী, ঠাকুরগাঁও, গাইবান্ধা, ফেনী, কক্সবাজার, কুড়িগ্রাম, দিনাজপুর, চুয়াডাঙ্গা, সিলেট, জয়পুরহাট, কুমিল্লা, হবিগঞ্জ, বরিশাল, যশোর, পঞ্চগড়, রাজশাহী, মাগুরা, নাটোর, ভোলা, সাতক্ষীরা, বাগেরহাট, কুষ্টিয়া, ঝালকাঠি, মৌলভীবাজার ও ঝিনাইদহে বাজার তদারকি করা হয়।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সহকারী পরিচালক জনাব রজবী নাহার রজনী, জনাব ফাহমিনা আক্তার ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল জব্বার মন্ডল কর্তৃক বংশাল, চকবাজার, ও শাহবাগ এলাকায় বাজার তদারকি পরিচালনা করা হয়। বাজার তদারকিকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে সোহাগ হোটেল এন্ড রেস্টুরেন্ট, নূর ইসলাম রেস্তোরা, নাজ হোটেল, ক্যাফে গুলিস্তান ও আলাউদ্দিন টেকওয়েকে যথাক্রমে ২০,০০০/- (বিশ হাজার) টাকা, ৭,০০০/- (সাত হাজার) টাকা, ১০,০০০/- (দশ হাজার) টাকা, ৬,০০০/- (ছয় হাজার) টাকা, ১০,০০০/- (দশ হাজার) টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে মায়ের দোয়া ড্রাগ, আদি বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, তাহের ফার্মেসী, নুসরাত কনফেকশনারী, রফিক জুস বার, ভাই ভাই কনফেকশনারী, শাহরাস্তি কনফেকশনারী, মেহেদী স্টোর ও ইসলাম ফার্মেসীকে যথাক্রমে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, ২,০০০/- (দুই হাজার) টাকা, ১,০০০/- (এক হাজার) টাকা, ২,০০০/- (দুই হাজার) টাকা, ২,০০০/- (দুই হাজার) টাকা, ১,০০০/- (এক হাজার) টাকা ও ২,০০০/- (দুই হাজার) টাকা,  মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দি মেডিসিন হাউজকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা এবং পণ্যের নকল প্রস্তুত বা উৎপাদনের অপরাধে রুবেল ট্রেডিং মৌলভীবাজারকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকাসহ মোট ১,০৩,০০০/- (এক লক্ষ তিন হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

    এছাড়া দেশব্যাপী ৪৬টি বাজার তদারকির মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রের কারচুপি, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য, ওজনে কারচুপির, অবহেলা ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানো, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ১১৪টি প্রতিষ্ঠানকে ৫,৭২,৫০০/- (পাঁচ লক্ষ বাহাত্তর হাজার পাঁচশত) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

    অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি ও প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৬ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ৮,৭৫০/- (আট হাজার সাতশত পঞ্চাশ) টাকা প্রদান করা হয়।

গত ৩ এপ্রিল ২০১৯ তারিখে ৫০টি বাজার তদারকি ও ৬টি লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১৩৬টি প্রতিষ্ঠানকে মোট ৭,১০,৫০০/- (সাত লক্ষ দশ হাজার পাঁচশত) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং আদায়কৃত জরিমানা হতে ৬ জন অভিযোগকারীকে ৮,৭৫০/- (আট হাজার সাতশত পঞ্চাশ) টাকা প্রদান করা হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটলিয়ন, সিভিল সার্জন, মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, বাজার কর্মকর্তা, স্যানেটারী ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করেন। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD