শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ভৈরবে দুর্বৃত্তের হাতে রাজমিস্ত্রি খুন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ আগস্ট, ২০১৮

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বাড়ি থেকে ডেকে নিয়ে শাহিন মিয়া (২০) নামে এক রাজমিস্ত্রিকে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত শাহিন মিয়া পৌর শহরের কালিপুর মধ্যপাড়ার মৃত নুরুল ইসলাম (নুরু মিয়া) মিয়ার ছেলে।

নিহত শাহিনের মা শর্বান বানু জানান, দীর্ঘদিন ধরে আমার ছেলে ইজ্জত আলী এর ছেলে শামীমের সাথে রাজমিস্ত্রির কাজ করতেন । কাজের টাকা নিয়ে তার সাথে ঝগড়া ছিল। এর জের ধরে গতকাল রাতে শামীমসহ আরো কয়েকজন মিলে আমার ছেলেকে রাত ১০ টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বাড়িতে আসতে দেরি হলে আমি তাকে খুজতে বের হয়। এরপরই প্রতিবেশীদের চিৎকার শুনে এলাকার কবরস্থানে পাশে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে এলাকাবাসীর সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা দেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক ডা.রায়না মাছনুম জানান, গুরুতর আহত অবস্থা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
ভৈরব থানা তদন্ত কর্মকর্তা বাহালুল খান বাহার জানান, ঘটনার খবর শুনে তাৎক্ষনিক হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসা হয়। ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD