রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের এক সদস্যকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ অাদালত।
সাজাপ্রাপ্ত যুবক পৌর শহরের জগনাথপুর মধ্যপাড়া এলাকার মৃত শফিক মিয়া (শিশু মিয়া) এর ছেলে তুহিন মিয়া (২৩) ।
অাজ মঙ্গলবার বিকালে ভৈরব রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক টিকেট কালোবাজারি চক্রের এক সদস্যকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভৈরব র্যাব-১৪ এর সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমাণ অাদালত পরিচালনা করেন ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো.জাকির হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জাকির হোসেন জানান, রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারিরা যাত্রী সেজে টিকিট কেটে পরে যাত্রীদের নিকট বেশি দামে বিক্রি করে । এই চক্রের কারণে সাধারণ যাত্রীরা অনেক সময় কাউন্টারে টিকেট পায় না । দীর্ঘদিন ধরে এ চক্রটি টিকেট কালোবাজারি করে অাসছিল স্টেশনে । এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।