শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

ভৈরবে আবাসিক হোটেল থেকে খদ্দেরসহ ১৮ জন আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮
রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ জন পতিতা একজন মালিক ও ৭ জন খদ্দেরকে আটক করেছে কিশোরগঞ্জ ডিবি পুলিশের একটি টিম। বৃহস্পতিবার গভীররাতে কিশোরগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) শফিকুল ইসলামে নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ  জেলা পুলিশের একটি টিম ভৈরবের দুটি আবাসিক হোটেলে অভিযান চালায়। হোটেল দুটি হল হোটেল শৈবাল ও হোটেল সোনালী। এসময় হোটেল শৈবাল থেকে হোটেল মালিক হান্নান মিয়া, হোটেল ম্যানেজার মফিজ মিয়া ও স্টাফ আবু ছালেক ও একজন খদ্দের সোহেল মিয়াকে আটক করে। এ সময় পতিতা শিলা,সামীয়া,উর্মী ও লাবনীকে আটক করা হয়। অপরদিকে হোটেল সোনালী থেকে মালিক কর্মচারী না পাওয়া গেলেও তিন খদ্দের মাসুদ, আফতাবুল ও তানভিরসহ ৬ জন পতিতা পায়েল, শিখা, স্বপ্না, তাসলিমা, সুমী ও মুন্নীকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) শফিকুল ইসলাম জানান, ভৈরবে এই হোটেলগুলোতে দীর্ঘ দিন যাবত দেহ ও মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ডিবি পুলিশে অফিসার ইনচার্জ আবুবক্কর ছিদ্দিক মিয়াকে সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করি। ভৈরব থানা পুলিশকে না জানিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো জানান ভৈরব একটি সুনামধন্য বন্দরনগরী। এলাকাবাসী যদি সহযোগিতা করে ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে। অাটককৃতদের  ভৈরব থানায় সোপার্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান ।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD