রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে দেশীয় অস্ত্রসহ নাহিদুল ইসলাম বাবু নামে এক জনকে আটক করেছে পুলিশ। রোববার ( ১২ আগস্ট) ভোর ৪ টায় ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন নাটালে মোড়ে থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি বাগেরহাট জেলার চিতলমারি থানার আওরাবনি চরপাড়া গ্রামের কেরামত খানের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুলিশের বিশেষ অভিযানে আজ ভোর ৪ টার দিকে ভৈরব নাটাল মোড় সংলগ্ন স্থানে থেকে বিরানিবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রাবাহী রূপালী বাংলা নামে একটি বাসে অভিযান চালিয়ে নাহিদুল ইসলাম বাবুর ব্যাগ তলাশি করে দুই রাউন্ড গুলিসহ একটি দেশীয় পাইপগান উদ্ধার করেছে পুলিশ।
ভৈরব থানা অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানান, পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একট মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে আসামীকে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।