শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

ভেজাল মবিলের গোডাউন, ১ লাখ টাকা জরিমানা

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের শিক্ষার্থীদের হাতে ধরা পড়েছে শহরের বারান্দিপাড়া এলাকায় একটি ভেজাল মবিলের গোডাউন। খবর পেয়ে শিক্ষার্থীদের সাথে নিয়ে ওই ভেজাল মবিলের গোডাউনে অবিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর। এ সময় ওই গোডাউনে মালিক গোলাম মোস্তফাকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়৷ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে ভেজাল মবিলের গোডাউনে অনুসন্ধান করতে গেলে তামিম আবু ওমামা ও শিল্পী খাতুনকে গোডাউনের কর্মচারীরা হেনস্তা ও লাঞ্চিত করে বলে অভিযোগ করেছেন ওই দুই শিক্ষার্থী।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপস্থিতিতে বারান্দি পাড়ায় একটি ভেজাল মবিলের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গোডাউনে ভেজাল মবিল ও মবিল প্যাকেটজাত করার ক্যান, বিভিন্ন মবিল কোম্পানির স্টিকার পাওয়া যায়। এ ঘটনায় গোডাউন মালিক গোলাম মোস্তফাকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে৷ এ অভিযানের সময় র‍্যাব ও পুলিশের একটি টিম ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD