রেজাউল করিম বিপ্লব,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভূমি অফিসের সহকারী আতাউল করিম সেলিমকে হত্যার হুমকি দিয়েছে চরমপন্থী পাটির পূর্ববাংলার আঞ্চলিক কমান্ডার হাত কাটা বিপ্লব। হুমিতে ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছে সেলিম।
রোববার দূপুরে ০১৯০৭৭৬৫০৮০ এ নাম্বার থেকে ফোন করে হাত কাটা বিপ্লব নিজের পরিচয় দিয়ে বলে তার দলের সদস্য ত্রিশালে বন্দুক যুদ্ধে আহত হয়ে ১১জন সদস্য চিকিৎসাধীন অবস্থায় ভারতে রয়েছে। তাদের চিকিৎসার জন্য আরো ৫০লক্ষ টাকার প্রয়োজন। সাধ্য অনুযায়ী সেলিমকে টাকা দেওয়ার জন্য হুমকি প্রদান করে বলে তুই কত টাকা দিতে পারবে সেটা বল। যদি না দেস তাহলে তোর সন্তানদের টুকরো টুকরো করে তোর কাছে পাঠিয়ে দিমু। পেপারে দেখস না কত লাশ পড়ে থাকে । অপহরণ মুক্তিপন কারা করে ? আমার ছেলেপেলেরা। টাকা তোকে দিতেই হবে টুডে এন্ড টুমোরো। তুই না দিলেও আমার নেতা কর্মীরা জোড় করে নিবে। এরপর সহকারী কমিশনার (ভূমি) মঈন উদ্দিন খন্দকারকে ওই নাম্বার থেকে দুপুর সাড়ে বারোটার দিকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি। সোমবার ওই নাম্বার থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে রুমানা তুয়াকে সর্বহারা বিপ্লব লিডারের সাথে কথা বলতে একটি ফোন আসলে তিনি ফোন কেটে দেন। বিষয়টি তিনি ওসিকে অবহিত করেছেন বলে জানান।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি আহম্মেদ কবীর হোসেন জানান, এ বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং এর কারন অনুসন্ধানের চেষ্টা চলছে।