শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

ভুল সংবাদ পরিবেশনকারী নিউজ পোর্টাল মোকাবেলা করা হবে: তথ্যমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট: ভুঁইফোড় অনলাইন নিউজ পোর্টাল (সংবাদমাধ্যম) সবাইকে নিয়ে সম্মিলিতভাবে মোকাবেলা করবেন বলে জানিয়েছেন নতুন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী একথা বলেন। চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত হয়ে সোমবার বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে প্রথম অফিসে আসেন আওয়ামী লীগের এই প্রচার সম্পাদক। যদিও ২০০৯ সালের মন্ত্রিসভায় পরিবেশ ও বনমন্ত্রী ছিলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘গতকাল শপথ নেয়ার পর অনেক সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিলেন, অনেকগুলো ভুঁইফোড় অনলাইন সংবাদমাধ্যম তৈরি হয়েছে। তারা অনেক সময় ভুল সংবাদ পরিবেশন করেন। এতে অনেকের চরিত্র হননের ঘটনাও ঘটে। এগুলো আপনাদের সবার সহযোগিতায় সম্মিলিতভাবে মোকাবেলা করব।’

তিনি বলেন, ‘বাংলাদেশে গণমাধ্যমের বিকাশ ঘটেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। বর্তমানে বাংলাদেশে বেসরকারি অনেক টেলিভিশন চ্যানেল রয়েছে। বেসরকারি চ্যানেলের যাত্রা শুরু হয় প্রধানমন্ত্রী যখন প্রথম দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তখন।’

‘বাংলাদেশে অনলাইন মিডিয়ার যে ব্যাপক বিকাশ ঘটেছে, সেটি শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। বাংলাদেশে আজকে যে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচণ্ড শক্তিশালী হয়েছে, সেটিও শেখ হাসিনার নেতৃত্বে। চ্যালেঞ্জ মোকাবেলা করেই প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে গেছেন’-বলেন হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমার জীবনে অনেক চ্যালেঞ্জ ছিল। স্কুল জীবন থেকে সব সময় আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। আজও করবো। সাংবাদিকদের অনেকগুলো সমস্যা আছে। কিছু জানি, আবার কিছু জানার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আপনাদের (সাংবাদিক) সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছেন, এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি অনেকদিন ধরেই গণমাধ্যমের সঙ্গে আছি।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD