শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু,তিনজনের বিরুদ্ধে মামলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় কামারখন্দ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ এসএম সুমনুল হক সজীবকে প্রধান আসামী করে তিন জনের নামে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার বিকালে নিহতের স্বামী মনিরুল ইসলাম সদর থানা আমলী আদালতে বাদী হয়ে মামলা দায়ের করেন।

আসামীরা হলেন, কামারখন্দ উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ এসএম সুমনুল হক সজীব (৪০) ল্যাব এইচ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সাইফুল ইসলামের ছেলে মো. ফিরোজ (৩৮) ও ম্যানেজার মো. ফরিদুল ইসলাম (৩৫)।

নিহত রাশিদা বেগম সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী।
রাশিদা বেগমের স্বামী মো. মনিরুল ইসলাম জানান, ডাঃ সুমনুল হক সজীবের ভূল চিকিৎসার কারণে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় আদালতে মামলা করেছি। এখন ডাক্তারের দ্রুত গ্রেফতার কামনা করে প্রধানমন্ত্রীর কাছে সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি। তিনি আরও বলেন, বিভিন্ন হাসপাতালের চিকিৎসরা পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছেন, অপারেশনের সময় অতিরিক্ত স্থান এবং কিডনির একটি শিরা কেটে ফেলা হয়েছে।

৫ অক্টোবর প্রসব ব্যাথা শুরু হলে রাশিদাকে সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় ল্যাব এইচ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। ওইদিন বিকেল তিনটার দিকে সিজার অপারেশন করেন ডা. সুমনুল হক সজীব। অপারেশনের পর নবজাতক সুস্থ থাকলেও প্রসূতি ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। পরে রোববার (২০অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাশিদার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, ডাঃ সমনুল হক সজীবের বিরুদ্ধে ভূল চিকিৎসায় রোগি মারা যাওয়ার বিষয়টি শুনেছি। এঘটনায় তিন সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্টের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD