শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

ভিসা জটিলতায় নির্বাচনে আসতে পারছে না আনফ্রেল, হতাশ যুক্তরাষ্ট্র

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮
স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি স্পোকসপারসন রবার্ট প্যালাদিনো

জার্মানবাংলা ডেস্ক: ভিসা না পাওয়ায় বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাতিল করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রতিষ্ঠান এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল)। যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধি হিসেবে ওই মিশনের বাংলাদেশে একাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণের কথা ছিল। যুক্তরাষ্ট্র ৩২ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে- জানিয়ে একটি বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশন চালানোর মতো সময়ের মধ্যে তাদের পরিচয়পত্র (অ্যাক্রিডিটেশন) ও ভিসা প্রদান নিশ্চিতেও ঢাকার প্রতি অনুরোধ করেছিল ওয়াশিংটন।

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেও বিষয়টি অবহিত করেছিলেন। কিন্তু নির্বাচন দোরগোড়ায় এলেও (৯ দিন বাকি) আনফ্রেলের অধিকাংশ পর্যবেক্ষকের ভিসা না হওয়ায় তারা বাংলাদেশে পর্যবেক্ষণ মিশন বাতিলে বাধ্য হয়। অবশ্য যথাযথ সময়ে ভিসা না পাওয়ায় আনফ্রেলের মিশন বাতিলে বাধ্য হওয়ায় খবরে গভীর হতাশা ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি স্পোকসপারসন রবার্ট প্যালাদিনো গতকাল আনুষ্ঠানিক বিবৃতিতে এর বিস্তারিত তুলে ধরেন। আপকামিং ইলেকশন ইন বাংলাদেশ (বাংলাদেশের আসন্ন নির্বাচন) শীর্ষক ওয়াশিংটনের বিবৃতিটি ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের অফিসিয়্যাল ওয়েব সাইট এবং ফেসবুক পেজে (বঙ্গানুবাদ করে) প্রচার করে।

২১শে ডিসেম্বর ডেটলাইনে প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়- এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) এর অধিকাংশ আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষককে বাংলাদেশ সরকার একটি বিশ্বাসযোগ্য পর্যবেক্ষণ মিশন চালানোর মতো যথাযথ সময়ের মধ্যে পরিচয়পত্র ও ভিসা দিতে না পারায় যুক্তরাষ্ট্র হতাশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD