সোহান আহমেদ কাকন, নেত্রকোনা প্রতিনিধি:ভিজিএফের চাল পরিমান কম দেয়ায় হাতেনাতে ধরা ইউপি চেয়ারম্যান ইউএনও হস্তক্ষেপে পূনঃরায় বিতরন।হত দরিদ্রদের জন্য ঈদের বিশেষ বরাদ্ধকৃত ভিজিএফ এর চাল বিতরনের সময় পরিমানে কম দেয়ার প্রমান পেয়েছে নেত্রকোনা সদর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দক্ষিন বিশিউড়া ইউনিয়ন পরিষদে বরাদ্ধকৃত ৮শ ২৭ জন ভিজিএফ কার্ডদারীদের মাঝে চাল বিতরণের সময় ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জনপ্রতি ১৫ কেজি চালের পরিবর্তে ১০/১১ কেজি করে চাল বিতরন করেন। এ সময় হঠাৎ সদর উপজেলা নির্বাহী অফিসার বিতরন কর্যক্রম পরিদর্শনে গেলে পরিমানে কম দেয়ার বিষয়টি হাতেনাতে ধরা পরেন ইউপি চেয়ারম্যান। পরবর্তীতে সদর ইউএনও সুমনা আল মজিদের হস্তক্ষেপে বিতরণে কম দেয়ার ফলে উদৃত প্রায় ৪০ বস্তা চাল ইউনিয়নের বিনা কার্ডদারী দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুমনা আল-মজিদ জানান, নিয়মিত ইউনিয়ন পরিষদ পরিদর্শনের অংশ হিসেবে বৃহস্পতিবার দক্ষিন বিশিউড়া ইউনিয়নে যান তিনি। এ সময় বরাদ্ধকৃত চাল বিতরণে কম দেয়ার বিষয়টি দেখতে পেয়ে প্রাথমিক ভাবে ইউপি চেয়ারম্যানকে সতর্ক করেন। পরবর্তীতে স্থানীয় দরিদ্রদের মাঝে কম দেয়া উদৃৎ চাল বিতরণ করা হয়েছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, প্রতি বছরের ন্যায় এবারও ইউনিয়নে দরিদ্রদের মাঝে ৮ শ ২৭ টি বিজিএফ কার্ড বিতরন করা হয়েছে। হয়ত চাল দেয়ার সময় মাপে কিছুটা কমবেশী হতে পারে। তবে এখন সকলের মাঝেই তা বিতরণ করে দেয়া হয়েছে।