শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ভাসানচরে ডুবে যাওয়া লাইটার জাহাজের নিখোঁজ ১৪ জন নাবিক–কর্মচারী উদ্ধার

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২০
হাতিয়ায় ডুবে যাওয়া লাইটার জাহাজের উদ্ধার হওয়া নাবিকদের কয়েকজন। ছবি: সংগৃহীত

৩ নম্বর স্থানীয় সতর্কসংকতের কারণে সাগর এখনো প্রচণ্ড উত্তাল। এ নিয়ে গত দুই সপ্তাহে ভাসানচরের কাছাকাছি তিনটি জাহাজডুবির ঘটনা ঘটল।

নোয়াখালীর ভাসানচরের অদূরে গতকাল শনিবার সকালে ডুবে যাওয়া লাইটার জাহাজের ১৪ জন নাবিক ও কর্মচারীকে উদ্ধার করা হয়েছে। গতকাল দুর্ঘটনার পর আজ রোববার সকাল আটটায় স্থানীয় জেলেরা ভাসানচরের উপকূল থেকে তাঁদের উদ্ধার করেন।

উদ্ধার করা নাবিকেরা এখন হাতিয়ার সূর্যমুখী বাজারে রয়েছেন। উদ্ধার করা নাবিকদের সঙ্গে থাকা আরেকটি জাহাজের চালক মো. সোহেল জার্মানবাংলা২৪ কে মুঠোফোনে বলেন, সবাইকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় জাহাজটি ডুবে যাওয়ার সময় লাইফ জ্যাকেট পরে তাঁরা নদীতে ঝাঁপ দেন। পানিতে ভেসে ছিলেন দীর্ঘ সময়। স্থানীয় জেলেরা সকালে দুটি ট্রলারে করে তাঁদের উদ্ধার করেন। তাঁরা এখন ক্লান্ত। তবে সবাই মোটামুটি সুস্থ।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ১ হাজার ৭০০ টন গম নিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার পথে গতকাল সকালে ভাসানচরের অদূরে হাতিয়ার কাছাকাছি ‘এমভি আকতার বানু–১’ নামের জাহাজটি ডুবে যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়ার পর গতকাল রাত পর্যন্ত জাহাজের নাবিকদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ সেলিম আজ দুপুরে গনমাধ্যমকে জানান, জাহাজটিতে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে। এখন জাহাজটি উদ্ধারে মালিকপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

ঘটনার পর লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের নেতারা উদ্ধার নাবিকদের খোঁজে হাতিয়ার উপকূলীয় এলাকায় অন্য জাহাজের নাবিক–শ্রমিকদের পাঠিয়েছেন। এ ব্যাপারে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম  বলেন, ‘দুর্ঘটনার পর আমাদের প্রতিনিধিরা খোঁজখবর নিচ্ছিলেন। শেষ পর্যন্ত সকালে তাঁদের উদ্ধারের বিষয়ে নিশ্চিত হয়েছি। এখন তাঁরা বিশ্রামে। পরে তাঁদের চট্টগ্রামে আনা হবে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD