শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

ভারতে পাচার গৃহবধু উদ্ধার,স্বামীর বিচারের দাবি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
পাচারকারী আরিফ

আরিফ ঢালী,বাগেরহাট প্রতিনিধি:স্বামী কর্তৃক গৃহবধু ভারতে পাচার হওয়ার ৯ মাস পর বাগেরহাটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) উদ্ধার করেছে। বেনাপোল সীমান্ত পুলিশের সহায়তায় বাগেরহাট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ পরিদর্শক মঞ্জুরুল হাসান মাসুদসহ সদস্যরা উদ্ধার করে বাগেরহাটে নিয়ে আসে। উদ্ধার হওয়া গৃহবধুকে বৃহস্পতিবার ১৬৪ ধারায় জবান বন্দি গ্রহনের জন্য আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মেয়ে খুজে না পেয়ে ওই গৃহবধূর মা বাদী হয়ে মানব পাঁচার প্রতিরোধ দমন আইনে বাগেরহাট আদালতে একটি মামলা করলে আদালত আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। দীর্ঘ তদন্ত শেষে আমরা বুধবার বেনাপোল সীমান্ত থেকে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে।

মামলায় গৃহবধুর স্বামী নড়াইল সদর উপজেলার বড় কুলা গ্রামের আসাদ শেখের ছেলে আরিফ শেখ, আরিফের ভাই ফয়সাল শেখ, মাতা পরী বেগম এবং পিতা আসাদ শেখকে আসামী করা হয়।

উদ্ধার হওয়া গৃহবধু বৃহস্পতিবার দুপুরে বলেন, ২০১৭ সালের ১লা এপ্রিল আরিফের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে আরিফ আমাকে বিভিন্ন ভাবে নির্যাতন করত। আরিফের মা-বাবা আরিফের সাথে ভারত যেয়ে কাজ করে খেতে বলে। এসবের মধ্যে ২০১৮ সালের এপ্রিল মাসের দিকে কৌশলে আরিফ আমাকে নিয়ে ভারতে চলে যায়। পরে বোম্বে একটি ফ্লাটে রাখে আরিফ আমাকে। সেখানে তিনটি মেয়ে ছিল। তিনদিন সেখানে থাকার পরে পাশের একটি ফ্লাটে নিয়ে যায়। সেই ফ্লাটে মাঝে মাঝে আরিফের বন্ধুরা আসত এবং আমাকে নির্যাতন করত। ওই ফ্লাটে দুই মাস থাকার পরে, বোম্বে পুলিশ আমাকে থানায় নিয়ে যায়। তখন আরিফ ছিল না। সেখান থেকে নবজীবন নামের একটি এনজিও-র কাছে আমাকে হস্তান্তর করে পুলিশ। সেখানে আটমাস থাকার পরে জাস্টিস এ্যান্ড কেয়ার বাংলাদেশের প্রতিনিধিরা আমাকে নবজীবন এনজিও-র কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসে। তাদের কাছ থেকে পিবিআই আমাকে নিয়ে আসে।

উদ্ধার মেয়েটির বিধবা মা বলেন, অনেকদিন পরে মেয়েকে কাছে পেয়ে আমরা খুব খুশি হয়েছি। এখন আইনি প্রক্রিয়া শেষে মেয়েকে নিয়ে বাড়িতে যেতে চাই। বিয়ে করে স্ত্রীকে যে পুরুষ পাঁচার করতে পারে, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বাগেরহাট পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, আদালতের নির্দেশে আমরা পাঁচার হওয়া মেয়েটির বিষয়ে তদন্ত শুরু করি। একপর্যায়ে আমরা মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হই। আদালতে ১৬৪ ধারার ওই মেয়েটির জবানবন্দী গ্রহনের প্রস্তুতি চলছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD