আতিকুজ্জামান চঞ্চল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: ভারতে পাচারের সময় ২ কেজি স্বর্ণের বারসহ মাবিয়া (৪১) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃত এসব স্বর্ণের ওজন পৌনে ২ কেজি ।
আজ বৃহস্পতিবার সকাল ১১টা৩০মিনিটে জীবননগর উপজেলার পিচমোড়ে অভিযান চালিয়ে স্বর্ণের বার উদ্ধার করে।
ঝিনাইদহে খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ান এর অধীন উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিযে । তাকে আটক করে।আটক মাবিয়া গয়েশপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিচমোড় থেকে স্বর্ণের বারসহ চোরাচালানি আটক করা হয়েছে
পরে তার শরীর তল্লাশি করে কোমরে বাধা অবস্থায় ১০টি স্বর্ণের বার ও ১১টি স্বর্ণের টুকরা পাওয়া যায়।
বিজিবি বলেন স্বর্ণপাচারকারী স্বীকার করেছেন ভারতে পাচার করার জন্য এই স্বর্ণ তাকে আশতলা পাড়ার গিয়াস উদ্দিনের ছেলে মিলন স্বর্ণ দেন। এরপর হাত বদল হয়ে চলে যেত ভারতে স্বর্ণের মালিক গয়েশপুর গ্রামের ইসরাফিল হোসেন পুকু মেম্বারের বলে তিনি বিজিবির কাছে শিকার করে। বিজিবি পরিচালক লে কর্নেল তাজুল ইসলাম বিকালে ব্যাটেলিয়ানের এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।