শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

ভারতে পাচারকালে সোনার বারসহ আটক চার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ জুন, ২০১৯

বেনাপোল থেকে মোঃ জামাল হোসেন।।

ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালি চেকপোষ্ট এলাকা থেকে আজ রোববার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী যাত্রীবাহী দুটি পরিবহনে তল্লাশি চালিয়ে ৪১টি সোনার বারসহ চার পাচারকারীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ দল।

ভারতে পাচারকালে বেনাপোলের আমড়া খালি চেকপোষ্ট থেকে ৪১টি সোনার বারসহ ৪ পাচারকারীকে আটক করেছে বিজিবি

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, বাংলদেশ থেকে বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি‘র নায়েব সুবেদার আব্দুল মালেকের নেতৃত্বে বিজিবি সদস্যরা বেনাপোলগামী দুটি পরিবহনে অভিযান চালিয়ে ৪১টি সোনার বারসহ (৪.৭৮০ কেজি) চার পাচারকারীকে আটক করা হয়।

আটক সোনা পাচারকারীরা হচ্ছেন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট গ্রামের সরোয়ার কাজীর ছেলে আনিছুর রহমান (২৪), ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বড়পাল্লা গ্রামের মনিরুজ্জামান মঞ্জুর ছেলে তানভীর জামান (১৮), নড়াইল জেলার নড়াগাতি উপজেলার টোনা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সবুজ মৃধা ওরফে সুমন ও খুলনা খানজাহান আলী থানার ফুলবাড়িগেট এলাকার শাহজাদ মোল্লার ছেলে রিয়াজ মোল্লা (২৪)।

আটক সোনার মূল্য ২ কোটি ১০ লাখ ৩২ হাজার টাকা বলে বিজিবি জানায়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD