শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ভারতের ৪৮ জনপ্রতিনিধির বিরুদ্ধেই নারীঘটিত অপরাধের মামলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

ভারতের ৪৫ জন বিধায়ক এবং তিনজন সাংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সময় পেশ করা হলফনামায় মহিলাদের উপর অত্যাচারের অপরাধে মামলা দায়ের হওয়ার কথা ঘোষণা করেছেন বলে জানাল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)। এই সংগঠনের পক্ষ থেকে ৪,৮৪৫ জন সাংসদ ও বিধায়কের হলফনামা পরীক্ষা করে এক রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

সেই রিপোর্টে বলা হয়েছে, ৩৩ শতাংশ জনপ্রতিনিধি (১,৫৮০ জন) বিভিন্ন অপরাধের জন্য মামলা রয়েছে বলে জানিয়েছেন। তাঁদের মধ্যে ৪৮ জন মহিলাদের মারধর, শ্লীলতাহানি, অপহরণ, বিয়েতে বাধ্য করা, ধর্ষণ, নারীপাচার, পারিবারিক হিংসার মতো অপরাধের জন্য মামলা চলার কথা ঘোষণা করেছেন। এই ৪৮ জনের মধ্যে বিজেপি-র জনপ্রতিনিধির সংখ্যা সর্বাধিক ১২।

শিবসেনার সাতজন এবং তৃণমূল কংগ্রেসের ৬ জন জনপ্রতিনিধিও মহিলাদের উপর অত্যাচারের দায়ে মামলার কথা জানিয়েছেন। মহারাষ্ট্রে এই ধরনের জনপ্রতিনিধির সংখ্যা ১২। এরপরেই আছে পশ্চিমবঙ্গ (১১)। দেশে এখন ৭৭৬ জন সাংসদ এবং ৪,১২০ জন বিধায়ক আছেন। তাঁদের একটা বড় অংশই অপরাধী।

এডিআর-এর রিপোর্টে বলা হয়েছে, ‘সব প্রধান রাজনৈতিক দলই ধর্ষণ ও মহিলাদের উপর অত্যাচারে অভিযুক্তদের প্রার্থী করে। তার ফলে মহিলাদের সুরক্ষা ও সম্মান বজায় থাকে না। গুরুতর অপরাধের অভিযোগ থাকা ব্যক্তিরা যাতে নির্বাচনে প্রার্থী হতে না পারে, সেই ব্যবস্থা করার সুপারিশ করেছে এডিআর ও ন্যাশনাল ইলেকশন ওয়াচ সংগঠন। রাজনৈতিক দলগুলিরও জানানো উচিত, কীসের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয়।

সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে মামলার বিচার নির্দিষ্ট সময় বেঁধে ফাস্ট ট্র্যাক কোর্টে হওয়া উচিত।’ এডিআর-এর রিপোর্টে আরও বলা হয়েছে, গত পাঁচ বছরে স্বীকৃত রাজনৈতিক দলগুলি এমন ২৬ জনকে প্রার্থী করেছে, যাঁদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে। এই সময়ের মধ্যে রাজ্যসভা, লোকসভা ও বিধানসভায় ১৪ জন এমন নির্দল প্রার্থী ছিলেন, যাঁদের বিরুদ্ধে ধর্ষণের মামলা আছে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD