শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ভারতীয় হাইকমিশনের ১৩ সদস্যর প্রতিনিধিদল বাংলাদেশে পৌঁছেছেন

আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

ভারতে নিযুক্ত বাংলাদেশে উপ-হাইকমিশনের ১৩ সদস্যর প্রতিনিধি দল মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের জন্য ভারতের পেট্রাপোল চেকপোষ্ট হয়ে বেনাপোল দিয়ে বাংলাদেশে পৌঁছেছেন। এ সময় বেনাপোল নোম্যান্সল্যান্ডে আগত প্রতিনিধিদলকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানায় যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

শনিবার বেলা সাড়ে ১২টার সময় প্রতিনধিদলটি বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে যশোরের উদ্দেশ্য রওনা হন। ভারতে নিযুক্ত বাংলাদেশ উপ- হাইকমিশন তৌফিক হাসানের নেতৃত্বে দলটি বাংলাদেশে আসেন। এ সময় উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত রাজনৈতিক ও দুতালয় প্রধান বিএম জামাল হোসেন, ফাস্ট সেক্রেটারি কাউন্সেলর শিক্ষা ও ক্রীড়া শেখ শাফিউল ইমাম, কনস্যুলার বশির উদ্দিন, প্রথম সচিব প্রেস ড. মো. মোফাকখারুল ইকবল, প্রথম সচিব বানিজ্য শামসুল আরিফ, প্রথম সচিব রাজনৈতিক শামিমা ইয়াসমিন স্মৃতি, দ্বিতীয় সচিব কনস্যুলার শেখ শাফিনুল হক।

এর আগে বেলা ১২ টার সময় বন্দর প্রেসক্লাব বেনাপোল ও বেনাপোল চেকপোষ্টের শ্রমিক ইউনিয়ন উপ- হাইকমিশন প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ সময় যশোর পুলিশ, বেনাপোল ইমিগ্রেশন পুলিশ, বিজিবি সহ সকল গোযেন্দা সংস্তার লোক উপস্থিত এবং প্রতিনিধিদলকে শুভেচ্ছা জানান।

ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কোলকাতায় নিযুক্ত প্রতিনিধি দলের মুখপাত্র উপ-হাইকমিশনার তৌফিক হাসান বলেন, আমরা মুজিব শত বর্ষ উপলক্ষে বর্ষের প্রথম দিনে জাতিরজনক বঙ্গবন্ধুর মাজারের শ্রদ্ধা নিবেদন এর জন্য বাংলাদেশ আসছি।আগামিকাল সকাল ৮ টার সময় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে পুস্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন দোয়া ও মোনাজাত শেষে বঙ্গবন্ধু যাদুঘর পরিদর্শন করা হবে। এর পর আমরা খুলনা হয়ে আবার বেনাপোল দিয়ে কোলকাতায় ফিরে যাব। ভারতে নিযুক্ত প্রতিনিধি দল আজ যশোর দুপুরে মধ্যাহৃভোজ শেষে বেলা সাড়ে ৩টার সময় গোপালগঞ্জের টঙ্গীপাড়া অভিমুখে রওনা হন। এবং সেখানে সার্কিট হাউজে রাত যাপন করে রবিবার সকালে বঙ্গবন্ধুর মাজারের আনুষ্ঠানিকতা শেষে আবার ভারতের কোলকাতা ফিরে যাবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD