শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ভাঙন রোধে বিকল্প পদ্ধতি উদ্ভাবন করেছে লালমনিরহাটের উত্তরবঙ্গ বিজ্ঞান ক্লাব

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২০

প্রতি বছর তিস্তা-ধরলার আগ্রাসী ভাঙনে দিশেহারা লালমনিরহাটের নদী তীরের মানুষ। চোখের সামনেই মাথাগোঁজার শেষ আশ্রয় বিলীন হলেও, চেয়ে দেখা ছাড়া যেন আর কিছুই করার থাকে না।

ভাঙন রোধে বিকল্প পদ্ধতি উদ্ভাবন করেছে লালমনিরহাটের উত্তরবঙ্গ বিজ্ঞান ক্লাব। উদ্ভাবিত পদ্ধতিতে বাঁশ, কাঠ, প্লাস্টিকের বস্তা, পাইপ আর বালু দিয়েই অল্প খরচে নদীভাঙন রোধ সম্ভব বলে দাবি উদ্ভাবকদের। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে, বাস্তব প্রয়োগের পরই জানা যাবে এর কার্যকারিতা।পদ্ধতি যেমনই হোক, নদীপাড়ের মানুষের চাওয়া, ভাঙন রোধে স্থায়ী সমাধান।

মানুষের নিদারুণ কষ্টের কথা ভেবে ভাঙন ঠেকাতে বিকল্প পদ্ধতি উদ্ভাবনের দাবি জেলার উত্তরবঙ্গ বিজ্ঞান ক্লাবের। হাতের নাগালে থাকা কিছু সহজলভ্য উপকরণের মাধ্যমেই তা সম্ভব বলে দাবি উদ্ভাবকদের। উদ্ভাবক সুদান চন্দ্র রায় বলেন,’কাঠের বাক্স বা বাঁশের বাক্সে যদি বালু বোঝাই বস্তা ভরে যেখানে ভাঙ্গনের সৃষ্টি হয় সেখানে ফেলতে পারলে অবশ্যই ভাঙ্গন প্রতিরোধ করা সম্ভব হবে। ‘

এই পদ্ধতিতে খরচ কম এবং প্রস্তুতেও সময় কম লাগে। ফলে ভাঙন কবলিত এলাকায় তাৎক্ষণিক ক্ষতির পরিমাণও কমে আসবে বলে মনে করেন তারা। তবে, পানি উন্নয়ন বোর্ড বলছে, এটি কতটা কার্যকরী হবে তা প্রয়োগের পরই নিশ্চিত হওয়া যাবে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন,‘এই পদ্ধতি নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে। এই পদ্ধতি প্রয়োগের পরই বুঝা যাকে কতখানি কার্যকর।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD