শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

ব্রা‏হ্মণবাড়িয়ায় ১৫ লাখ টাকার মাদকদ্রব্যসহ দুজনকে আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: ব্রা‏হ্মণবাড়িয়ায় ১৫ লাখ টাকার মাদকদ্রব্যসহ দুজনকে আটক করেছে ভৈরব র‌্যাব ক্যাম্প সদস্যরা ।

আজ মঙ্গলবার গভীর রাতে ব্রা‏হ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার ছয়ফুল­াকান্দি গ্রামের বিসমিল­াহ ওয়ার্কসপে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুজনকে আটক করা হয়েছে । আটককৃতরা হলেন ব্রা‏হ্মণবাড়িয়ায় জেলার বাঞ্চামারামপুরের মোঃ আব্দুল করিমের পুত্র মোঃ সুমন রহমান (২২) ও একই এলাকার মোঃ আব্দুর রাজ্জাক মিয়ার পুত্র মোঃ রাজিব ইসলাম বাবু (২৩) । তাদের কাছ থেকে ১৩৫০ ক্যান বিদেশী বিয়ার,১০ বোতল বিদেশী মদ ও ৩১ পিস চোরাই ভারতীয় শাড়িসহ মাদক বিক্রয়ের নগদ ৫ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয় ।

র‌্যাব সুত্রে জানা গেছে ,একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত দেশের বিভিন্ন এলাকা হতে মাদক সংগ্রহ করে বিভিন্ন সময় বাঞ্চারামপুর থানায়সহ দেশের বিভিন্ন স্থানে পাইকারী/খুচরা বিক্রয় করে আসছে। এই তথ্যের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালিয়ে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল আজ মঙ্গলবার গভীর রাতে জেলার বাঞ্চারামপুর উপজেলার ছয়ফুল­াকান্দি গ্রামের বিসমিল­াহ ওয়ার্কসপের মালিক মালি হায়দারের টিনসেট গোডাউন এর ভিতরে অভিযান চালায় । সেখান থেকে দুইজন কে আটক করে এবং আটককৃতদের তথ্যের ভিত্তিতে ১৩৫০ ক্যান বিদেশী বিয়ার, ১০ বোতল বিদেশী মদ ও ৩১ পিস চোরাই ভারতীয় শাড়ি এবং মাদক বিক্রয়ের নগদ ৫ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রবের আনুমানিক প্রায় ১৫ লাখ টাকা ।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিলের ২২ (গ)/২৫ ধারা মোতাবেক ব্রা‏হ্মণবাড়িয়ায় জেলার বাঞ্চারামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD