শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

ব্রাসেলসে অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের দ্বিতীয় মেয়াদের কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।

গত ১৪ নভেম্বর ২০২১ রবিবার ব্রাসেলসের স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম থেকে ফাতেমা রহমান রুমা জানান, অভিষেক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ। ইউরোপে বসবাসরত প্রবাসী, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা এতে যোগ দিয়ে প্রবাসে সাংবাদিকতার গুরত্ব তুলে ধরেন ।

সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ দ্বীপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদ মোল্লা ও ট্রেজারার মোহাম্মদ মাহবুব হোসাইনের যৌথ।

সঞ্চালনায় অনুষ্ঠান চলতে থাকে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফ্রান্সের শরিফ আল মমিন, বিশিষ্ট ব্যবসায়ী ইতালীর মজিবুর রহমান সরকার, প্রাগের রোটারিয়ান মামুন হাসান, ফ্রান্সের তাপস বড়ুয়া রিপন , স্থানীয় কমিউনিটি নেতা, সাইদুর রহমান লিটন, সিদ্দিকুর রহমান, মানিক পাল, চয়ন সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত কমিউনিটি এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ। এছাড়া সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাহবুব সুয়েদ (ইউকে) সহ-সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম (ফ্রান্স),সহ-সভাপতি ফাতেমা রুমা (জার্মান), যুগ্ম সাধারন সম্পাদক জহুরুল হক (পর্তুগাল), যুগ্ম সাধারন সম্পাদক আসলামুজ্জামান (ইতালী), সাংগঠনিক সম্পাদক সাইফুল আমিন (স্পেন), সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ ( পর্তুগাল) ও গোলাম রাব্বানী রাজা (নেদারাল্যান্ড) প্রমূখ।
উল্লেখ্য এবছরের এপ্রিলে করোনা পরিস্থিতি বিবেচনায় অনলাইনে সরাসরি কণ্ঠ ভোটের মাধ্যমে আগামী দু’বছরের জন্য চলতি কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ট্রেজারার নির্বাচিত করা হয়।
২০১৬ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি ইউরোপের বিভিন্ন দেশে সাংবাদিক এবং বাংলাদেশ কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সংগঠনের ভূয়সী প্রশংসা করেন এবং সামনের দিনগুলোতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

দ্বিতীয়ত পর্বে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় ।

এর আগে মান্যবর রাষ্ট্রদূত দেশীয় মিডিয়ার পাশাপাশি স্ব স্ব দেশের স্থানীয় মিডিয়ার সাথে যুক্ত হয়ে কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার পরামর্শ দেন।

অনুষ্ঠানে পাঁচজন গুনী বাংলাদেশীকে সম্মাননা এবং ইউরোপে কর্মরত তিনজন সংবাদিককে ২০২১ সালের সেরা সাংবাদিক নির্বাচিত করে সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়। তাঁরা হলেন ইতালীর আরটিভির প্রতিনিধি আসলামুজ্জামান, সময় টিভির স্পেন প্রতিনিধি সাইফুল আমিন, ডেইলি স্টারের পর্তুগাল প্রতিনিধি রাসেল আহম্মেদ।এক আনন্দঘন পরিবেশে সকলের প্রতি শুভকামনা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD