শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

বৈরুতে বিস্ফোরণ : ২ জন বাংলাদেশি নিহত

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২০

নিহত বাংলাদেশিদের মধ্যে একজনের নাম মিজান। অপর জনের নাম মেহেদী হাসান।

লেবাননের রাজধানী বৈরুতে গতকাল মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনায় অন্তত দুজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানকার বাংলাদেশ দূতাবাস একজনের নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

লেবাননে বাংলাদেশ দূতাবাসের দূতালয়প্রধান আবদুল্লাহ আল মামুন আজ বিবিসি বাংলাকে বলেন, ‘এখন পর্যন্ত এক বাংলাদেশির মৃত্যুর বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। তিনি বৈরুতে একটি স্প্যানিশ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। লেবাননে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আরও কেউ হতাহত হয়েছে কি না, এ ব্যাপারে অনুসন্ধান চলছে।’

লেবাননে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, বৈরুতের গতকালের বিস্ফোরণের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে। প্রবাসীদের কাছ থেকে দূতাবাস তিনজনের বিষয়ে জেনেছ। তবে হাসপাতালে গিয়ে একজনের মরদেহ দেখে তা শনাক্ত করা গেছে।

ব্রাহ্মণবাড়িয়ার বাবু সাহা ২৫ বছর ধরে লেবাননে কাজ করছেন। আজ দুপুরে বাবু সাহা বলেন, মাউন্ট লেবাননে রয়েছে নিহত মেহেদী হাসানের মরদেহ। ব্রাহ্মণবাড়িয়ার বাদেশ্বরা গ্রামের মেহেদী বৈরুতের আশরাফি এলাকার একটি সুপার মার্কেটে কাজ করতেন। এ ছাড়া জিমাইজি এলাকার কর্মরত মিজান নামের অন্য এক বাংলাদেশি মারা গেছেন। শরিয়তপুর নিবাসী মিজান বিস্ফোরণস্থলের প্রায় এক কিলোমিটার কাছের এক রেস্তোরাঁয় কাজ করতেন।

বিস্ফোরণের সময়ের বর্ণনা দিতে গিয়ে বাবু সাহা বলেন, ‘মঙ্গলবার বিস্ফোরণের সময়টাতে বাসার পাশের পার্কিংয়ে বসে ছিলাম। হঠাৎ ভূমিকম্পের মতো কিছু একটা ঘটেছে বলে মনে হলো। উঠে বসার পর লক্ষ করলাম, আমার পেছনের ১৩ তলা ভবনটি দুলছে। সামনের ১৭ তলা ভবনও দুলছে। মাটিতে দাঁড়ানোর পর মনে হলো ভূমিকম্প শুরু হয়েছে। আমি কোন দিকে যাব, ভেবে পাচ্ছিলাম না। কারণ, ভবন হেলে তো আমার ওপরই পড়বে। হঠাৎ দেখলাম, ভবনের কাচ ভেঙে পড়ছে। এটা দেখে দাঁড়িয়ে থাকলাম। মিনিট দশেক পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেলাম।’

বাবু সাহা জানান, এ পর্যন্ত ২৫ থেকে ৩০ জন বাংলাদেশি আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। দূতাবাসকে হতাহত হওয়ার ব্যাপারে প্রবাসীরা তথ্য জানাচ্ছেন। দূতাবাসও চিকিৎসা সহায়তাসহ নানাভাবে প্রবাসীদের সহায়তা করছে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হতাহত মানুষের সংখ্যা বাড়বে। কারণ বিস্ফোরণের সময় প্রবাসী বাংলাদেশিরা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD