শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পরিচালকের নামে মামলা

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে বেনাপোল স্থলবন্দরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরীর নামে যশোর আদালতে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৫জনকে আসামি করা হয়েছে। আজ মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন বেনাপোল পোর্ট থানা এলাকার তাহাজ্জত হোসেনের ছেলে ও দৈনিক নওয়াপাড়ার বেনাপোল প্রতিনিধি সুমন হোসাইন।

 

 

বিচারক অভিযোগ আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ।

 

বাদী অভিযোগে উল্লেখ করেছেন, তিনি পেশায় একজন সাংবাদিক। বেনাপোল স্থলবন্দরের টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজ দেখতে যান। সেখানে গিয়ে ঢালাই কাজের ভিডিও ধারণ করেন। এরপর তিনি ওই ভিডিও বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে অনিয়মের প্রতিকার চান। একই সঙ্গে অনিয়মের বিষয়ে তার বক্তব্য চান। কিন্তু তিনি সংবাদ প্রকাশে নিষেধ করে বাদীকে বেনাপোল স্থলবন্দর রেস্ট হাউজে দেখা করতে বলেন। এরপর তিনি গত ২৩ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল স্থলবন্দর রেস্ট হাউজে যান। সেখানে বিবাদী রেজাউল করিম ও জিল্লুর রহমান চৌধুরীকে দেখতে পান। বাদী টার্মিনাল নির্মাণের অনিয়মের চিত্র তুলে ধরে প্রতিবেদন করতে চাইলে হুমকি দিয়ে নিষেধ করেন। বাদী সংবাদ প্রকাশে অনঢ় থাকায় বিবাদীরা তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। তিনি মিথ্যা মামলা না করার অনুরোধ করেন। তখন বিবাদী রেজাউল করিম দশ লাখ টাকা চাঁদা দাবি করেন। আরেক বিবাদী জিল্লুর রহমান চৌধুরী হুমকি দেন টার্মিনাল নির্মাণ প্রকল্পের দুর্নীতি নিয়ে নিউজ করলে ভাড়াটিয়া খুনি দিয়ে তাকে খুন করবে। জিল্লুর রহমান চৌধুরী শেখ হাসিনা সরকারের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের আপন জামাতা। তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে। চাঁদা দাবি ও প্রাণনাশের অভিযোগে থানায় মামলা করতে গেলে কর্তৃপক্ষ আদালতে যাওয়ার হওয়ার পরামর্শ দেন।
এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের সাবেক অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরিচালক (বর্তমান প্রধান কার্যালয়ে কর্মরত) রেজাউল করিম বলেন, সুমনের বিরুদ্ধে ব্লাকমেইল করার অভিযোগ রয়েছে। তিনি বিভিন্নভাবে প্রভাবিত করে সরকারি কাজে বাঁধা সৃষ্টি করেন। তার বিরুদ্ধে সম্প্রতি বেনাপোল পোর্ট থানায় লিখিত অভিযোগ (এজাহার) দেয়া আছে। এজন্য তিনি মিথ্যা অভিযোগে আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।’

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD