শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

বেনাপোল থেকে স্বর্ণ পাচারকারী মিলন আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮

জাহিরুল ইসলাম মিলন,যশোর জেলা প্রতিনিধি: শার্শার বেনাপোল বাজার থেকে ১ কেজি ১০০ গ্রাম ওজনের ২টি সোনার বারসহ মিলন হোসাইন (২৪) নামে একজন স্বর্ন পাচারকারীকে আটক করেছে ৪৯বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা । সে বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি নারায়ণপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

বুধবার (১৮ জুলাই) সকাল দিকে বেনাপোল বাজার সোনালী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করে আমড়াখালী বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, বেনাপোল বাজার থেকে সোনার একটি চালান নিয়ে ভারতে পাচারের জন্য সীমান্তে যাবে। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বেনাপোল সড়কে আগে থেকে অবস্থান নেয়। এমন সময় মিলন হেটে যাওয়ার সময় সন্দেহজনক ভাবে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১০০ গ্রাম। যার বাজার মূল্য ৫৫ লাখ টাকা।

আমড়াখালী বিজিবি কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান ১ কেজি ১০০ গ্রাম ওজনের ২ টি সোনার বারসহ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতকে সোনাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD