আরিফুজ্জামান আরিফ:
বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে
ভারতে পাচারের সময় ৬ বাংলাদেশি নারী-পুরুষ সহ ও দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আটক পাচারকারীরা হলো, বেনাপোলের সাদিপুর গ্রামের এরশাদ বিশ্বাসের ছেলে জাহিদ বিশ্বাস (৩৫) একই এলাকার আবদার আলীর ছেলে লাল্টু হোসেন (৩২)।
উদ্ধার বাংলাদেশিরা হলো, মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকার তরুণ মিয়ার ছেলে সুমন মিয়া (১৮), গোপালগঞ্জ এলাকার হালিম মিয়ার ছেলে সোনা মিয়া (৩৫), পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঠালতলা এলাকার কাঞ্চন হালদারের মেয়ে সাথী বেগম (২৭), বাউফল উপজেলার সাহেব আলীর মেয়ে সীমা বেগম (৩৫), দশমিনা উপজেলার বড় গোলাপদি গ্রামের শিম্বস্বর শীলের মেয়ে গোলাপি সরকার (৩৬) ও মির্জাগঞ্জ উপজেলার রহমান মোল্লার মেয়ে সোনিয়া পারভিন (১৬)।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ জানান, সোমবার দুপুরে বেনাপোল সীমান্ত পথে বেশকিছু নারী ও শিশুকে ভারতে পাচারের চেষ্টা চলছে। গোপন সূত্রে এমন খবর পেয়ে সীমান্তে নজরদারি জোরদার করে এক পর্যায়ে বেনাপোলের সাদিপুর সীমান্ত পথে পাচারকারীরা তাদের ভারতে পাচারের চেষ্টা করলে ধাওয়া করে দুই পাচারকারীকে আটক ও ছয় নারী-পুরুষকে উদ্ধার করা হয়।
আটকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।