আরিফুজ্জামাম আরিফ,শার্শা(যশোর) প্রতিনিধি;বেনাপোল আন্তর্জাতিক প্যাসেন্জার টার্মিনাল থেকে থেকে ৫ লাখ ৭৫ হাজার হুন্ডির টাকা ও ২ টি নতুন মোবাইলসহ আবু সাহেদ (৪৫) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
আবু সাহেদ খুলনা জেলার দিঘলিয়া থানার জুংগোশিয়া গ্রামের হাসেম শেখের ছেলে। তার পাসপোর্ট নং-BE-০৬৭৩১৯৪।
৪৯ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান,আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদে জানতে পারি, একজন হুন্ডি পাচারকারী ভারত থেকে বিপুল পরিমান হুন্ডির টাকা নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।এসংবাদের ভিত্তিতে আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে চেকিং পয়েন্টে অবস্থান নেয়। এ সময় আটক আবু সাহেদ বাংলাদেশ কাস্টমস চেকিং পার হয়ে আসলে বিজিবির চেকিং পয়েন্ট পার হয়ে চলে যাবার সময় বিজিবি তাকে আটক করে। পরে তার কাছ থেকে ৫ লাখ ৭৫ হাজার হুন্ডির টাকা ও ২ টি নতুন মোবাইল পাওয়া যায় ।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।