শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

বেনাপোলে স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক গোপাল সরকার (৬০) আটক

আরিফুজ্জামান আরিফ,বেনাপোল প্রতিনিধি:বেনাপোল সীমান্তের দৌলতপুর বিওপি পোস্টের উত্তর পার্শ্বের মাঠ থেকে ১০টি স্বর্ণের বারসহ গোপাল সরকার (৬০) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি’র সদস্যরা।আটক গোপাল সরকার ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার কালিয়ানি গ্রামের মৃত শিবু সরকারের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান,বৃহস্পতিবার দুপুরে সীমান্তে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, ভারতীয় এক নাগরিক বিপুল পরিমাণ স্বর্ণের বার ভারতে পাচার করবে। এ সময় দৌলতপুর বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার শরীর তল্লাশি করে ১০টি স্বর্ণের বার (এক কেজি ১৭০ গ্রাম) উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল্য ৫৮ লাখ ৫১ হাজার টাকা।স্বর্ণের বারসহ আটক ব্যক্তিকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD