বেনাপোলে সীমান্তে ভারতে পাচারের সময় সাদিপুর গ্রাম থেকে ১০ টি স্বণের সহ জিহাদ (২৪ )নামে পাচারকারী আটক করেছে বিজিবি ।
বুধবার(৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টার সময় তাকে আটক করা হয়। আটকৃত আসামি সাদিপুর গ্রামের তাহাজ্জত আলীর ছেলে।
৪৯বিজিবি নায়েব সুবেদার আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, সাদিপুর পাকা রাস্তার উপর থেকে ১০ টি স্বর্নের বারসহ (যার ওজন ১ কেজি ১৬৪ গ্রাম) তাকে হাতেনাতে আটক করা হয়েছে।
আটকৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে ।