শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

বেনাপোলে সন্ত্রাসীদের হামলায় আট শ্রমিক আহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

আরিফুজ্জামান আরিফ,বেনাপোল প্রতিনিধি:বেনাপোলে ছোট আঁচড়া বাইপাস সড়কে এক সন্ত্রাসী হামলায় স্থলবন্দরের আট শ্রমিক মারাত্মক আহত হয়েছে।

আহতরা হলো, বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের দীন মোহাম্মদের ছেলে কালাম, রঘুনাথপুর গ্রামের জান আলীর ছেলে দুল্লী, দৌলতপুর গ্রামের মিজানের ছেলে শরিফুল, শামীম, সম্রাট জুয়েল, কামাল ও রাজু। তারা সবাই বন্দর শ্রমিকদের গ্রুপ সরদার বলে জানান শ্রমিকরা।

আহত শ্রমিক দুল্লী জানান, সোমবার (২৮ অক্টোবর) সকালে সে ও তার গ্রুপের শ্রমিকরা সবাই মিলে বেনাপোল ছোট আঁচড়া বাইপাস রোডে পাথর লোড-আনলোডের কাজ করতে যায়। এসময় একদল সন্ত্রাসী প্রাইভেটকারে এসে কর্মরত শ্রমিকদের উপর গাড়ি চালিয়ে তাদের গায়ে তুলে দেয় এবং গাড়ির দরজা দিয়ে বাড়ি মারতে থাকে। এসময় গাড়িতে থাকা সন্ত্রাসীরা লাঠি-সোঁটা, বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তিনি সহ তার দলের সাত শ্রমিক আহত হন।

এসময় স্থানীয় জনগণ আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এদিকে আকস্মিক বোমার আওয়াজে এলাকার জনসাধারণ আতঙ্কিত হয়ে পড়ে। দোকানদাররা দোকান বন্ধ করে দেয় এবং অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে দ্রুত ছুটে স্কুল ত্যাগ করেন।

এঘটনায় বন্দর শ্রমিকরা বন্দর এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ রেখেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, শ্রমিকদের সাথে কথা বলে হামলাকারীদের আটকের আশ্বাস দিলে তারা দ্রুত সময়ে বিক্ষোভ কর্মসুচি প্রত্যাহার ও বন্দরের সকল কার্যক্রম সচল হয় বলে তিনি জানান।

এ বিষয়ে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু বলেন, শান্ত বেনাপোলকে অশান্ত করতে একদল সন্ত্রাসী উঠে পড়ে লেগেছে। তারা খেটে খাওয়া সাধারণ বন্দর শ্রমিকদের উপর হামলা চালিয়ে তাদের আহত করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD