শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

বেনাপোলে ভ্রাম্যমান আদালতের অভিযান: ৪ টি ক্লিনিকে জরিমানা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি:বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হসপিটালের প্রাণহানিসহ বিভিন্ন ধরণের অনিয়মের অভিযোগের ভিত্তিতে বেনাপোলের চারটি বেসরকারি ক্লিনিকে অভিযান পরিচালনা করে তিনটি ক্লিনিক মালিক কে ৯০হাজার টাকা জরিমানা করেছেন শার্শার একটি ভ্রাম্যমান আদালত।
ক্লিনিক তিনটি হলো বেনাপোল রজনী ক্লিনিক কে ৫০ হাজার,সুরক্ষা ক্লিনিক কে ২০ হাজার এবং ষ্টার ক্লিনিক কে ২০ হাজার টাকা।

শার্শার ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী জানান,মঙ্গলবার অভিযানকালে দেখা যায়, বেনাপোলের ক্লিনিকগুলো আইনের ব্যত্যয় করে ক্লিনিকের কার্যক্রম পরিচালনা করছে। অধিকাংশ ক্লিনিক লাইসেন্স, নিবন্ধন বই, নিবন্ধনকৃত মেডিকেল প্র‍্যাকটিশনার, নার্স, পরিবেশ লাইসেন্স, ট্রেড লাইসেন্স, নারকুটিস লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স হালনাগাদ ছাড়া ক্লিনিক্যাল কার্যক্রম পরিচালনা করছে। স্বাস্থ্যসেবার চার্জ এবং ফি দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে এবং অবৈধ পক্রিয়ায় ঔষধ মজুদ করা ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকার কারণসহ উপর্যুক্ত কারণে মেডিকেল প্র‍্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরি(নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ ও ভোক্তা অধিকার আইনে বেনাপোলের তিনটি ক্লিনিককে ৯০০০০/-(নব্বই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

খোরশেদ আলম চৌধুরী আরো জানান,আগামী একমাসের মধ্যে সকল লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র এবং যন্ত্রপাতি হালনাগাদ করে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। স্বাস্থ্যসেবার উপর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD