শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

বেনাপোলে ফেন্সিডিল উদ্ধার

আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

বেনাপোল পুটখালী পূর্ব পাড়া গ্রাম থেকে ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পুটখালী পূর্ব পাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে জাহিদ হাসান(২৩)নামে এক মাদক ব্যবসায়ীর ঘরের খাটের নিচ থেকে মোট ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। মাদক ব্যবসায়ী জাহিদ হাসান পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামে আসামী জাহিদ হাসান এর বাড়িতে অভিযান চালানো হয় এবং তার ঘরের খাটের নিচ থেকে ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আসামী জাহিদ পলাতক আছে তাকে গ্রেফতার করার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD