বেনাপোলে ১১ বোতল ফেন্সিডিল সহ রাসেল হোসেন(২৫)নামে এক যুবক কে আটক করেছে পোর্ট থানা পুলিশ ।সে বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের মহাসিন হোসেন এর ছেলে।
বৃহস্পতিবার(৫ ই মার্চ) বিকাল সাড়ে ৪ টার সময় এসআই রফিকুল ইসলাম ও এএসআই শরিফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী গ্রামস্থ সবুরের বাড়ীর সামনে থেকে ১১ বোতল ফেন্সিডিল সহ তাকে করেছে করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।