আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি:বেনাপোল পোর্ট থানা পুলিশি অভিযানে ৪৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে।
আটককৃতরা হলে কাগমারী গ্রামের হোসেন আলীর ছেলে শাহজালাল(২৩) ও সাজু হোসেনের ছেলে রাকিব হোসেন(২২)।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামস্থ মসজিদের সামনে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় ফেনন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।