আরিফুজ্জামান আরিফ,বেনাপোল প্রতিনিধি:বেনাপোল যশোর মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ তামিম আহমেদ নামে (১৮) এক যুবক আটক করেছে বিজিবি।সে ঢাকা নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার মাসুমপুর গ্রামের আসাদুল্লাহর ছেলে।
আমড়খালী বিজিবি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া সোহাগ পরিবহনের একটি বাসের ভিতরের বাংকারের মধ্যে থেকে একটি ব্যাগ তল্লাশি করে ৭০ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করা হয়।
এব্যাপার মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি আরো জানায়।