আরিফুজ্জামান আরিফ,বেনাপোল প্রতিনিধি:বেনাপোলের দীঘিরপাড় গ্রাম থেকে ১২০ বোতল ফেন্সিডিল সহ সাফিয়া খাতুন (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক সাফিয়া বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রামের আবু বক্কর বাক্কারের স্ত্রী।
পুলিশ জানায়, রবিবার (৬ অক্টোবর) সকাল ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই পিন্টু লাল দাস সহ সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় দীঘিরপাড় গ্রামে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিল সহ সাফিয়াকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার (ওসি) মামুন খান,বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিকে দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।