আরিফুজ্জামান আরিফ,বেনাপোল প্রতিনিধি:বেনাপোল সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল, ৯০গ্রাম গাঁজা ও ৯ লাখ ৭৫ হাজার হুন্ডির টাকাসহ সহ ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।আটকৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মৃত কবির আহাম্মদের মেয়ে হাসিনা বেগম (৩০), বড়আঁচড়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী ফিরোজা খাতুন (৩০), শার্শার বাগুড়ী গ্রামের নুর মোহাম্মদের ছেলে হাফিজুর রহমান (৩২), ঝিকরগাছা এলাকার আমিনুরের ছেলে হাবিবুর রহমান (৩০), ছোট আঁচড়া গ্রামের আনছার আলীর ছেলে সুমন হোসেন (৩০)।
বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদে জানতে পেরে, আমড়াখালি বিজিবি চেকপোস্টে এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ হাসিনা ও ফিরোজা, ৯০ গ্রাম গাঁজাসহ হাফিজুর ও হাবিবুর কে আটক করা হয়।
অপরদিকে, বেনাপোল বাজার থেকে ৯ লাখ ৭৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেল সহ সুমনকে আটক করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।