চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন বেগমপুর ক্যাম্প পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের ফারুক হোসেনের ছেলে সাব্বির হোসেন।
বেগমপুর পুলিশ ফাঁড়ির আইসি এএসআই আশরাফুজ্জামান জানান, মঙ্গলবার (৭ এপ্রিল) আনুমানিক সকাল ১০ টার সময় দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া আবাসন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সাব্বিরকে আটক করা হয়।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।