শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

‘বি নেগেটিভ’ রোগীর শরীরে দেওয়া হল ‘ও পজেটিভ’ রক্ত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

রাইসুল আলম রবিন, খুলনা প্রতিনিধিঃ পায়ে ব্যথা নিয়ে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি হওয়া ফাতেমা বেগম নামে পঞ্চাশোর্ধ্ব এক নারীর শরীরে ‘বি নেগেটিভ’ রক্তের পরিবর্তে পুশ করা হয়ছে ‘ও পজেটিভ’ রক্ত। এর পর থেকে রোগীর অবস্থা সঙ্কটাপন্ন হয়ে পড়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ রোগীর স্বজনরা ওই ক্লিনিকের মালিক ও কথিত ডাক্তার মো. কামরুজ্জামানকে মারধর করে অবরুদ্ধ করে রেখেছে। সোমবার দুপুরে নগরীর শিপইয়ার্ড রোডস্থ আরাফাত হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

রোগী ফাতেমা বেগম নগরীর লবণচরা পুঁটিমারি এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী। সোমবারই তাকে ওই ক্লিনিক থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার চিকিৎসার ব্যয়ভার বহনের শর্তে ক্লিনিক মালিক ও কথিত ডাক্তার মো. কামরুজ্জামানের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করেনি রোগীর পরিবার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পায়ে ব্যথাজনিত সমস্যার কারণে ফাতেমা বেগম ছেলে শেখ সোহাগ হোসেনকে সঙ্গে নিয়ে রোববার নগরীর শিপইয়ার্ড রোডস্থ আরাফাত হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে যান। চিকিৎসা নিতে গেলে ক্লিনিক কর্তৃপক্ষ তার শরীরে দু’ ব্যাগ রক্ত দেওয়ার পরামর্শ দেন এবং ক্লিনিকেই রক্তের ব্যবস্থা আছে বলে জানানো হয়। সে মোতাবেক ক্রসম্যাচিং করে রোগীর রক্তের গ্রুপ ‘ও পজেটিভ’ বলে রিপোর্ট দেওয়া হয়।

ওই রিপোর্ট অনুযায়ী রোববার দুপুরে এক ব্যাগ ‘ও পজেটিভ’ রক্ত পুশ করা হয়। এরপর রোগীর অবস্থার অবনতি হলে রাতেই আরও এক ব্যাগ রক্ত পুশ করতে বলা হয়। কিন্তু ক্লিনিকে লোক না থাকায় রাতে রোগীর ছেলে সোহাগ ডোনারকে (রক্তদাতা) নিয়ে খুলনা সরকারি জেনারেল হাসপাতালে যান। সেখানে রক্তদাতা ও রোগীর রক্তের গ্রুপে মিল না হলে পুনরায় রোগীর রক্ত নিতে বলা হয়। রোগীর রক্ত পরীক্ষা করে জেনারেল হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে জানানো হয় ফাতেমা বেগমের রক্তের গ্রুপ ‘বি নেগেটিভ’। বিষয়টি ক্লিনিক কর্তৃপক্ষকে জানানো হলে তারা বিষয়টি মানতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে রাতেই রোগীর স্বজনরা বিষয়টি আরও নিশ্চিত হতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে গিয়ে পরীক্ষা করান। সেখানেও একই রিপোর্ট দেওয়া হয়। সোমবার আবারও অধিক পরীক্ষা-নিরীক্ষা করেও ফাতেমা বেগমের ব্লাড গ্রুপ ‘বি নেগেটিভ’ বলে মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে নিশ্চিত করা হয়।

এদিকে, রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় স্বজনরা বিষয়টি নিয়ে ক্লিনিক মালিক কামরুজ্জামানের সঙ্গে কথা বলেন। কিন্তু এ বিষয়ে তিনি কোনো ধরনের সন্তোষজনক সমাধান দিতে অপারগতা প্রকাশ করেন। যে কারণে সোমবার দুপুরে ক্ষুব্ধ রোগীর স্বজনরা ওই ক্লিনিকের মালিক মো. কামরুজ্জামানকে মারধর করে অবরুদ্ধ করে রাখেন।

রোগী ফাতেমা বেগমের ছেলে শেখ সোহাগ হোসেন বলেন, পায়ে সামান্য ব্যথাজনিত সমস্যা নিয়ে তার মাকে নিয়ে তিনি আরাফাত হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে যান। এ সময় ক্লিনিক কর্তৃপক্ষ বলে ‘আপনার মায়ের শরীর সাদা হয়ে গেছে, রক্ত দিতে হবে’। সে মোতাবেক সাড়ে ৫শ টাকা নিয়ে ও ক্রসম্যাচিং করে তারা ‘ও পজেটিভ’ রিপোর্ট দেয়। যা ভুল প্রমাণিত হয়েছে। আসলে তার মায়ের রক্তের ‘বি নেগেটিভ’। তার মাকে সোমবার ওই ক্লিনিক থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার চিকিৎসার ব্যয়ভার বহনের শর্তে ক্লিনিক মালিক মো. কামরুজ্জামানের বিরুদ্ধে আপাতত আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলেও জানান তিনি।

ক্লিনিক মালিক মো. কামরুজ্জামান রোববার ঘটনার পর সাংবাদিকদের বলেন, ‘রক্তের গ্রুপ ভুল হয়ে গেছে। কিন্তু তাতে কোনো সমস্যা নেই। রোগীতো মারা যায়নি।’

এ বিষয়ে খুলনার সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক বলেন, কোনো রোগীর শরীরে ভুল রক্ত দেওয়া হলে মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে। তবে ওই ক্লিনিকের বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলতে পারবেন। এটি তার এলাকার মধ্যে পড়ে না। ওই ক্লিনিকটির অনুমোদন আছে-কিনা সে বিষয়েও তিনি কিছু জানাতে পারেননি।
উল্লেখ্য, আরাফাত হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটিতে দীর্ঘদিন ধরেই অপচিকিৎসার অভিযোগ রয়েছে। কথিত আছে ক্লিনিক মালিক মো. কামরুজ্জামান নিজেই চিকিৎসা করে থাকেন। গ্রামের রোগীরাই তাদের প্রধান টার্গেট। ইতোপূর্বে ভ্রাম্যমাণ আদালত ওই ক্লিনিকে অভিযান চালিয়ে ব্যবস্থাও গ্রহণ করেছিল। কিন্তু পরবর্তীতে আবারও সবকিছু ম্যানেজ করে সে অপচিকিৎসা শুরু করে বলে স্থানীয়রা জানিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD