শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

বিয়ের আসর থেকে এক ভুয়া সেনা কর্মকর্তা আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৯ জুন, ২০১৯

শামীম খাঁন, মহেশপুর( ঝিনাইদহ) প্রতিনিধি:৯ ই জুন ( রবিবার) ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া (রতনহাট) থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট পরিচয় ধারী শ্রাবণ নামের এক প্রতারক কে বিয়ের আসর থেকে আটক করেছে ঝিনাইদহ সদর থানার পুলিশ।

জানা গেছে শ্রাবণের প্রকৃত নাম জীবন চৌধুরী ওরফে টিটন। সে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ধান্যহাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ সদর থানার এস আই সাখাওয়াত হোসেন জানান রবিবার দিবাগত রাত ৩ টার দিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জীবন নামের এক ব্যক্তি সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট পরিচয় দিয়ে রতনহাট গ্রামে একটি মেয়েকে বিবাহ করছে।

এসময় তার আচার আচারনে স্থানীয় জনসাধারণের মনে সন্দেহ হলে ঝিনাইদহ থানা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার এস আই সাখাওয়াত হোসেন সেখানে উপস্থিত হয়ে তাকে বিয়ের আসর থেকে আটক করে। এই সময়ে তার নিকট থেকে সেনা বাহিনীর ব্যবহারকৃত সেকেন্ড লেফটেন্যান্ট নামের একটি পরিচয় পত্র উদ্ধার করা হয়।

মহেশপুর যাদবপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লিয়াকত আলী জানায় যে জীবন চৌধুরী ওরফে টিটন কখন সেনা অফিসার, র‍্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে ৪/৫ বিয়ে করেছে। তাছাড়া অনেক মেয়ে কে প্রেমের ফাঁদে ফেলে তাদের জীবন শেষ করে দিয়েছে।

তার বর্তমানে একটি ছেলে সন্তান আছে। তার বাবা সিরাজুল ইসলাম এলাকায় জামাত নেতা হিসাবে পরিচিত।
ঝিনাইদহ সদর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে শ্রাবণ নামের এই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতারণা মূলক কাজ করিয়া আসিতেছে।

ইতিপূর্বে তার নামে মহেশপুর থানায় ৩২৪, ৩২৬.৩০৭, ৫০৬, ১১৪, ৩৪১, ৩২৩, ৩৭৯, ৫০৬, সহ নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০১১ একটি ও ২০১২ সালে দুইটি মোট ৩ টি মামলা আছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD