আরিফুজ্জামান আরিফ,যশোর প্রতিনিধি: সড়ক ও জনপথ সহ বিশ্ব ব্যাংকের ১৭ সদস্যের প্রতিনিধি দল রোববার বেনাপোল বন্দর ও কাষ্টম এলাকা পরিদর্শন করেছেন।
বেনাপোলের অবকাঠামোগত উন্নয়ন সহ আমদানি রফতানি বানিজ্যের গতি ফেরাতে যশোর বেনাপোল মহাসড়ক ৬ লেনে উন্নতকরনের লক্ষে এদিন দুপুরে বেনাপোল বন্দর প্যাসেজ্ঞার টার্মিনালে কনফারেন্স রুমে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বেনাপোল-যশোর মহাসড়ক ছয় লেনে উন্নতকরা সহ বাইপাস সড়কের প্রসস্ত করনও ইকুপমেন্ট এবং জনবল বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন তারা।
বাংলাদেশ সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান চীফ ইজ্ঞিনিয়ার রেজা আহম্মেদ জাবের এর নের্তৃত্বে ১৭ সদস্যের প্রতিনিধি দল বেনাপোলের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী,পাকিস্থানের মুন্নি জাহান,স্থলবন্দর বেনাপোল উপ পরিচালক মামুন কবির তরফদার,এসি উত্তম কুমার চাকমা,বন্দর সহকারি পারিচালক মেহেদী হাসান,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি মফিজুর রহমান সজন,আলীকদর সাগর সহ ভারত, নেপাল,নাইজেরিয়া সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।