শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

বিশ্ব কূটনৈতিক বাজারে দেশীয় ঐতিহ্য নিয়ে বাংলাদেশের স্টল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮

মোঃ রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল: লিসবনে অনুষ্ঠিত বাৎসরিক আন্তর্জাতিক কূটনৈতিক বাজার-২০১৮ তে বাংলাদেশ দূতাবাস ‘লিসবন মিশন’ অংশগ্রহণ করেছে। উক্ত প্রদর্শনীতে দেশীয় ঐতিহ্য ও হস্তশিল্পকে বিশেষভাবে তুলে ধরে হয়েছে।

বাংলাদেশ স্টলে দেশীয় ঐতিহ্যবাহী পোষাক, মুক্তা ও অন্যান্য গহনা, মহিলাদের ব্যাগ, মসলিনের টেবিল ক্লথ ও হাতের সেলাইয়ের কাজ করা জামা কাপড় এবং অন্যান্য হস্তশিল্পজাত পণ্য প্রদর্শন করা হয়। বাজারে আগত সাত হাজারের বেশী পর্তুগীজ ও অন্যান্য দেশের নাগরিক বাংলাদেশ স্টলে আসেন এবং ঐতিহ্যবাহী বাংলাদেশী পণ্য ক্রয় করেন ।

পর্তুগালের মাননীয় রাষ্ট্রপতি মারসেলো রেবেলো দ্যা সুজা বাংলাদেশ স্টলে আসেন এবং বাংলাদেশী বিভিন্ন পন্য দেখেন। পর্তুগালের রাষ্ট্রপতিকে কাঁথা কাজের দেশীয় সিল্কের একটি পাঞ্জাবী উপহার দেয়া হয়। তিনি বাংলাদেশ স্টলে এসে ‘আমরা বাংলাদেশকে ভালবাসি’ বলে মন্তব্য করেন।

স্টলে রাখা বৃহদাকার দুইটি খেলনা বাঘ মেলায় আগত শিশুদের মাঝে ব্যাপক সাড়া ও উদ্দীপনার সৃষ্টি

করে। প্রবাসী বাংলাদেশী শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ কে এম মোস্তফা আনোয়ার-এর তানপুরার তাৎক্ষণিক পরিবেশনা মেলায় আগত সঙ্গীতপ্রেমীদের বিমোহিত করে ।

সেবামূলক কাজে ব্যয়ের জন্য অর্থ সংগ্রহের লক্ষে দূতাবাস হতে সব্জি পোলাও এবং সাদা মুরগীর মিষ্টি কোরমা সহ খাবারের প্রচুর সংখ্যক বাক্স প্রদান করা হয় । আয়োজকরা জানান যে, বাংলাদেশী খাবার বাজারে আগত দর্শনার্থীদের কাছে ভূয়সী প্রশংসা পায় এবং অনেকে দুপুরে খাবারের পর রাতের জন্য খাবার বাক্স কিনে নিয়ে যায়।

রাষ্ট্রদূতপত্নী শামসাদ আরা খানম রিমার আয়োজন ও পরিচালনায় স্টল সাজাতে আরো সহযোগিতা করেন দূতাবাসের সকল কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD