শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

বিশ্বজিৎ হত্যায় দণ্ডপ্রাপ্ত তমালের আত্মসমর্পণ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ জুন, ২০১৮

জার্মানবাংলা টুয়েন্টিফোর ডটকম: চাঞ্চল্যকর দর্জি দোকানি বিশ্বজিৎ দাশ হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি তারিক বিন জোহর ওরফে তমাল আত্মসমর্পণ করেছেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার (২৫ জুন) ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে তমাল জামিনের আবেদন করেন। পরে বিচারক আবদুর রহমান আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তমালের পক্ষে জামিনের শুনানি করেন অ্যাডভোকেট জহিরুল আমিন খান।
২০১৩ সালের ১৮ ডিসেম্বর বিশ্বজিত হত্যা মামলার দায়ে ছাত্রলীগ নেতা ক্যাডার রফিকুল ইসলাম শাকিলসহ রায়ে ৮ জনকে ফাঁসি ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছিলেন ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

সাজাপ্রাপ্ত আসামিরা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন নেতাকর্মী।

ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- ছাত্রলীগ ক্যাডার রফিকুল ইসলাম শাকিল (চাপাতি শাকিল), মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন, কাইউম মিয়া টিপু, সাইফুল ইসলাম, রাজন তালুকদার এবং মীর মো. নূরে আলম লিমন।

আর এইচ এম কিবরিয়া, খন্দকার মো. ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসিন, ইমরান হোসেন ইমরান, আজিজুর রহমান আজিজ, আল আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান এবং মোশারফ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

পুরান ঢাকায় ভিক্টোরিয়া পার্কের কাছে টেইলার্স ব্যবসায়ী বিশ্বজিৎ হত্যার এক বছর ১০ দিনের মাথায় এ রায় ঘোষণা করেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারক এ বি এম নিজামুল হক।

বহুল আলোচিত মামলাটির ২১ জন আসামির মধ্যে সবাই দণ্ডাদেশ পান। তাদের মধ্যে তমালসহ ১৩ আসামিই পলাতক ছিলেন।

২০১২ সালের ৯ ডিসেম্বর বিরোধী দল বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে নির্মমভাবে নিহত হন নিরীহ টেইলার্স ব্যবসায়ী বিশ্বজিৎ দাশ। ওইদিন রাতে অজ্ঞাতনামা ২৫ জন আসামির বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করে পুলিশ।

পরে ৪ জনকে অব্যাহতি দিয়ে ২১ জনকে আসামি করে চার্জশিট দেয় দেওয়া হয়; যাদের সবার বিরুদ্ধে এ মামলায় অভিযোগ (চার্জ) গঠন করেছিলেন ট্রাইব্যুনাল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD