শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

বিজিবি কর্তৃক মাদকের বিরুদ্ধে র‌্যালি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯
বিজিবি কর্তৃক মাদকের বিরুদ্ধে র‌্যালি

হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ আগামী প্রজন্মকে বাঁচাতে মাদক ব্যাবসায়ী ও মাদক সেবনকারীদেরকে কঠিন হুশিয়ারি দিলেন বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা -০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুুল হক।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১ টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় হতে মাদক বিরোধী র‌্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা: রুহুল হক এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এরই ধারাবাহিকতায় বিজিবি মহাপরিচালক মহোদয় এর নির্দেশনা অনুসারে সাতক্ষীরা ব্যাটালিয়ন তার দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করেছেন সেটি অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চলছে। আমাদের ভবিষ্যৎ মেধাকে রক্ষা করতে মাদক দমন করতেই হবে। মাদকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান সবসময়ই চলছে এবং আগামীতে চলবে। জঙ্গি ও সন্ত্রাসীদের মতো মাদক নির্মূলেও ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য জনগণের প্রতি আহবান জানান তিনি।

এসময় আলোচনা সভা ও র‌্যলিতে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন- সাতক্ষীরা -০৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, খুলনা ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্ণেল মো: আরশাদুজ্জামান খান, যশোর ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্ণেল মো: সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইলতুৎ মিস,

নীলডুমুর ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মোস্তফা আসাদ ইকবাল, মেজর সৈয়দ ফজলে হোসেনসহ বিভিন্ন সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD