শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

বিজিবি’র অভিযানে পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত থেকে ২০ কেজি স্বর্ণসহ ১ জন পাচারকারী আটক

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

বিজিবি’র নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আসাদুজ্জামান হাকিম, বিএসপি নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক ঘাগড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার শ্রী ননী গোপাল পালের নেতৃত্বে বিজিবি’র একটি বিশেষ টহলদল পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের প্রধানপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বিজিবি টহলদল সীমান্তের দিকে মোটর সাইকেলযোগে যাওয়ার সময় হাড়িভাসা মাধুপাড়া গ্রামের মোঃ আফসাররের ছেলে মোঃ জুয়েল (৩২) কে সন্দেহজনকভাবে আটক করে। পরবর্তীতে বিজিবি টহলদল বর্ণিত ব্যক্তির দেহ তল্লাশি করে তার শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৯টি স্বর্ণের বার জব্দ করে। গোয়েন্দা সূত্রে ২০টি স্বর্ণের বার ভারতে পাচারের তথ্য পাওয়া গেলেও ১৯টি স্বর্ণের বার উদ্ধারের পর বিজিবি টহলদল পুনরায় ঘটনাস্থলে গিয়ে চিরুনী অভিযান করে আরও ১টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত ২০টি স্বর্ণের বারের ওজন ১৯.৯০৩ কেজি এবং আনুমানিক বাজারমূল্যপনের কোটি সাতান্ন লক্ষ ষাট হাজার টাকা।

এসময় স্বর্ণ পাচারের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল ও ০১টি মোবাইল ফোনসহ নগদ ২৪ হাজার ৬ শত নব্বই টাকাও জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করত: তাকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো পঞ্চগড় ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD