শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

বিএনপি ১৫০ আসনে একক প্রার্থীকে চিঠি দিবে আজ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: আসন্ন একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি নীতিনির্ধারকরা প্রার্থী যাচাই-বাছাই করে অন্তত ১৫০ আসনে একক প্রার্থীকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। লন্ডনে চিকিৎসাধীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শেই এ সিদ্ধান্ত নেন নীতিনির্ধারকরা।

জানা যায়, দলের একক প্রার্থীকে বুধবার (৫ ডিসেম্বর) থেকে চিঠি দেয়া শুরু করবে বিএনপি। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে এ চিঠি দেয়া হবে। বিএনপির স্থায়ী কমিটির সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অন্তত দেড়শ’ আসনে একক প্রার্থীর তালিকা করা হয়েছে। ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্টের শরিকরা যেসব আসন চেয়েছে এ তালিকায় সেসব আসন নেই। একক প্রার্থীকে মনোনয়নপত্র না দিয়ে অধিকাংশ আসনেই একাধিক মনোনয়নপত্র দেয় বিএনপি। যাচাই-বাছাইয়ে ১৪১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলও হয়। তবে এদের সবাইকে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করতে দলের পক্ষ থেকে বলা হয়েছে। প্রার্থিতা ফিরে পেতে অনেকে ইতিমধ্যে ইসিতে আপিলও করেছেন। এর মধ্যেই একক প্রার্থী তালিকা তৈরি করেছে বিএনপি।

সূত্র জানায়, দলটির নীতিনির্ধারকরা প্রার্থী যাচাই-বাছাই করে অন্তত দেড়শ’ আসনে একক প্রার্থীকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। লন্ডনে চিকিৎসাধীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শেই এ সিদ্ধান্ত নেন নীতিনির্ধারকরা।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে উত্তীর্ণ হওয়ার পর জনপ্রিয় ও যোগ্যতা বিবেচনায় বাকি আসনে ৮ ডিসেম্বর একক প্রার্থীকে চিঠি দেবে বিএনপি। এছাড়া ২০ দলীয় জোটের শরিকদের আসন বণ্টন মোটামুটি চূড়ান্ত হয়েছে। তবে আরেক জোট জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের সঙ্গে এখনও আসন বণ্টন চূড়ান্ত করতে পারেনি দলটি।

তবে ৮ ডিসেম্বরের মধ্যেই দল, জোট ও ফ্রন্টের ধানের শীষের একক প্রার্থী তালিকার চিঠি দেয়া হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর।

বিধি অনুযায়ী বিএনপি রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়ে যাকে দলীয় প্রতীক বরাদ্দ দেয়ার কথা বলবে সেই হবে বিএনপি বা জোটের প্রার্থী।

বাকিরা স্বয়ংক্রিয়ভাবেই নির্বাচন করা থেকে বাদ পড়বেন। ১০ ডিসেম্বর সারা দেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।

সূত্র জানায়, দলের একক প্রার্থী ঘোষণা করতে গত ২ দিন বিএনপির নীতিনির্ধারকরা গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকে কোন কোন আসনে একক প্রার্থী ঘোষণা করা যায় তার একটি তালিকা চূড়ান্ত করা হয়। সেক্ষেত্রে অন্তত দেড়শ’ আসনে একক প্রার্থীর তালিকা করা হয়। আজ থেকে চূড়ান্ত হওয়া একক প্রার্থীদের চিঠি দেবে বিএনপি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD