শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

বিএনপি থেকে মনির খানের পদত্যাগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক ও কণ্ঠশিল্পী মনির খান। রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে মনির খান বিএনপি ছাড়া ঘোষণা দেন। পদত্যাগের কারণ হিসেবে মনির খান বলেন, তিনি গত ১০ বছর যাবত দলটির সংকটকালে সবসময় তৎপর ছিলেন। কিন্তু শেষ সময়ে এসে মনোনয়ন না পাওয়াতেই এই সিদ্ধান্ত।

মনোনয়ন পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু পেলাম না। তাতেও আমার কষ্টটা কম ছিল। কিন্তু গত দুই দিন গুলশান অফিসের সামনে যা হচ্ছে, তাতে এটা স্পষ্ট যে এই সংগঠন তাদের নেতাকর্মীদের নৈতিকতার শিক্ষা নেই। যে দলে নৈতিকতা নেই, সে দলে আমি নেই। এইখানে মনোনয়ন না পাওয়াটা বড় বিষয় না।’
মনির খান আরো বলেন, যে সংগঠনে শৃঙ্খলা নেই, সেখানে আমি থাকছি না। এখানে ত্যাগের কোনো মূল্য নেই। জনগণের চাওয়া পাওয়ার কোনো দাম নেই। আমি তো সারাজীবন মানুষের জন্য গান গেয়েছি, তাই মানুষের চাওয়াটা বুঝি। এ কারণে জনবিচ্ছিন্ন একটি দলের সাথে আর কন্টিনিউ করতে চাই না।

বিএনপি থেকে পদত্যাগের পর অন্য কোনো দলে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানা মনির খান। তিনি বলেন, আমার ভক্তরা চেয়েছে আমি যেন রাজনীতি না করি। গানের মনির খান হয়েই থাকি। ভক্তদের চাওয়ার প্রতি শ্রদ্ধা রেখে আমি অন্য কোনো দলেও যোগ দেব না। সরাসরি রাজনীতিতে না থেকে মানুষের সেবা করে যাওয়ার চেষ্টা করবো, পাশাপাশি গানে নিয়মিত হবো।

মনির খান ঝিনাইদহ ৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে আসন্ন সংসদ নির্বাচনে লড়তে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু ওই আসনটিতে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। সেখানে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন স্থানীয় জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মতিয়ার রহমান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD