শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

বিএনপির টিকিট পেলেন যেসব প্রার্থী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বগুড়া-৬,৭ ও ফেনী-১ আসনে মনোনয়ন দেয়ার মাধ্যমে দলটির মনোনয়ন বিতরণ কার্যক্রম শুরু করেছে। সোমবার দুপুরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মনোনয়ন কার্যক্রম উদ্বোধন করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির চিঠি পেয়েছেন যারা। তারা হলেন-

ঢাকা বিভাগ
ঢাকা-২ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ সালাহউদ্দিন আহমেদ, ঢাকা-৫ নবীউল্লাহ নবী, ঢাকা-৬ আবুল বাশার, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-৯ হাবীব-উন নবী সোহেল, ঢাকা-১৩ আবদুস সালাম

নরসিংদী-১ খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ সানাউল্লাহ মিয়া

চট্টগ্রাম বিভাগ
নোয়াখালী-৫ ব্যারিস্টার মওদুদ আহমদ, নোয়াখালী-১ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ জয়নাল আবেদীন ফারুক, নোয়াখালী-৩ মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ ব্যারিস্টার মওদুদ আহমদ।

লক্ষ্মীপুর-১ শাহাদাত হোসেন সেলিম (এলডিপি),লক্ষ্মীপুর-২ আবুল খায়ের ভুইয়া, লক্ষ্মীপুর-৩ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর-৪ আশরাফ উদ্দিন নিজাম।

ফেনী-১ খালেদা জিয়া, ফেনী-২ ভিপি জয়নাল, ফেনী-৩ আব্দুল আউয়াল মিন্টু।

সিলেট বিভাগ
সিলেট-২ তাহসিনা রুশদীর লুনা, মৌলভীবাজার-২ সুলতান মুহাম্মদ মনসুর (ঐক্যফ্রন্ট)

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন পেয়েছেন।

রংপুর-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন মোকাররম হোসেন সুজন, রংপুর-২ আসনে ওয়াহেদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলী, রংপুর-৩ আসনে মোজাফফর আহমদ ও রিতা রহমান ধানের শীষের টিকিট পেয়েছেন। রংপুর-৪ আসনে মনোনয়ন পেয়েছেন এমদাদুল হক ভরসা, রংপুর-৫ আসনে সোলাইমান আলম ও ডা. মমতাজকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। রংপুর-৬ আসনে সাইফুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।

দিনাজপুর-১ আসনে মনজুরুল ইসলাম/মামুনুর রশিদ, দিনাজপুর-২ আসনে সাদেক রিয়াজ/মামুনুর রশিদ, দিনাজপুর-৪ আসনে হাফিজ/ আখতারুজ্জাম্না মিয়া, দিনাজপুর-৫ আসনে রেজানুল হক/বাচ্চু, দিনাজপুর-৬ লুতফুর রহমান/ শাহিন চিঠি পেয়েছেন।

কুড়িগ্রাম-১ আসনে রানা ও শামীম, কুড়িগ্রাম-২ আসনে সোহেল ও আবু বকর, কুড়িগ্রাম-৩ আসনে তাজবীর ও আব্দুল খালেক, কুড়িগ্রাম-৪ আসনে মকলেস ও আজীজ, গাইবান্ধা-১ আসনে খন্দকার জিয়াউল ইসলাম ও মোজাহারুল ইসলাম, গাইবান্ধা-২ আসনে টুটুল ও আহাদ আহমেদ, গাইবান্ধা-৩ আসনে ডা. সাদিক, গাইবান্ধা-৪ আসনে ওবায়দুল হক ও ফারুক আলম, গাইবান্ধা-৫ আসনে হাসান ও ফারুক কবীর ধানের শীষের টিকেট পেয়েছেন।

ঝালকাঠি-১ আসনে শাহজাহান ওমর, ঝালকাঠি-২ আসনে রফিকুল হক জাহান/জেবা রহমান/ ইশরাত জাহান এলিন ভূট্টো, পিরোজপুর-৩ আসনে রুহুল আমিন/শাহজাহান মিয়া মনোনয়ন পেয়েছেন।

বরগুনা-১ আসনে মশিউর রহমান তালুকদার/নজরুল ইসলাম মোল্লা ও পাবনা-৫ আসনে শিমুল বিশ্বাস মনোনয়ন পেয়েছেন।

পটুয়াখালী-১ আসনে এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ শহিদুল আলম তালুকদার/সালমা আলম/সুরাইয়া আক্তার, পটুয়াখালী-৩ হাসান মামুন/মো. শাজাহান, পটুয়াখালী-৪ এবিএম মোশারফ হোসেন/মনিরুজ্জামান মনির মনোনয়ন পেয়েছেন।

বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপন/আবদুল সোবহান, বরিশাল-২ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল/সরফুদ্দিন আলম সান্টু/শহিদুল হক জামান, বরিশাল-৩ জয়নাল আবেদীন/সেলিমা রহমান, বরিশাল-৪ মেসবাহ উদ্দিন ফরহাদ, বরিশাল-৫ মুজিবুর রহমান সরোয়ার/এবায়দুল হক চাঁন, বরিশাল-আবুল হোসেন খান/অধ্যাপক রশিদ খান, বরিশাল-৭ রাজিব আহসান/মেজবাহ উদ্দীন ফরহাদ মনোনয়নের চিঠি পেয়েছেন পেয়েছেন।

এদিকে মনোনয়ন চিঠি পেয়ে নোয়াখালীর পথে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি নোয়াখালী-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন।

ব্যারিস্টার মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারি মুমিনুল ইসলাম সুজন বলেন, গতবার মওদুদ আহমদকে নিজ এলাকায় আওয়ামী লীগের লোকজন দিয়ে এলাকায় বাধা দেয়া হয়েছিল। এবার তা নেই৷ পথে পথে মানুষের ঢল নেমেছে। ব্যারিস্টার মওদুদ আহমদকে গ্রহণ করতে মানুষের স্রোত। এবার বিএনপির পক্ষে মানুষের এই স্রোত কেউ ঠেকাতে পারবে না।

মনোনয়নের চিঠি গ্রহণ করেছেন ভোলা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

জানা গেছে, বিএনপি প্রার্থী তালিকা আরও একদিন আগেই চূড়ান্ত হয়ে আছে। কিন্তু জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের সঙ্গে আসন বণ্টন নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় প্রার্থী তালিকা দিতে দেরি হচ্ছে। মাঠ জরিপ ও প্রার্থীদের অতীত কর্মকাণ্ড এবং তৃণমূল নেতাদের মত নিয়ে দলের স্থায়ী কমিটির প্রার্থীদের খসড়া তৈরি করে রাখে। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ার সময় তালিকার খসড়া করা হয়। খসড়া তালিকা বেশিরভাগ আসনে একাধিক প্রার্থীর নাম ছিল। ওই খসড়া থেকে প্রার্থী চূড়ান্ত করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কোনো কোনো আসনে একাধিক ব্যক্তিকে মনোনয়নের চিঠি দেয়া হচ্ছে। ওই সব আসনে মনোনয়ন প্রত্যাহারের আগে একক প্রার্থী দেবে বিএনপি। কোনো কোনো আসনে দুজন রাখা হচ্ছে এ কারণে যে, আইনি জটিলতায় কারও প্রার্থিতা যদি বাতিল হয়ে যায়, তবে সেখানে যেন প্রার্থী শূন্য না থাকে।

তাই কোনো কোনো আসনে কৌশলগত কারণে একাধিক প্রার্থীকে মনোনয়নপত্র দাখিলের জন্য প্রত্যয়নপত্র দেয়া হচ্ছে। অবশ্য মনোনয়নপত্র প্রত্যাহারের ফরমেও প্রার্থীদের স্বাক্ষর রাখা হচ্ছে।

প্রার্থীজটের কারণে জটিলতা তৈরি হওয়া আসনগুলোর ব্যাপারে আগামী ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই চূড়ান্ত করা হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকায় আর দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান লন্ডনে অবস্থান করায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নের চিঠিতে স্বাক্ষর করেছেন।

এ সংক্রান্ত দলের সিদ্ধান্তের একটি চিঠি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরে প্রতিটি জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। বরিশাল বিভাগের প্রার্থীদের প্রত্যয়নপত্র দেয়ার মধ্য দিয়ে বিএনপির দলীয় টিকিট দেয়ার কথা ছিল। সোমবার দুপুর ১টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত একটি নোটিশ দেয়া হয়। তার আগেই রংপুর বিভাগের প্রার্থীদের নাম প্রকাশিত হল।

নোটিশে বলা হয়েছে-বিকাল ৪টায় বরিশাল বিভাগের প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হবে। সন্ধ্যা ৬টায় রংপুর বিভাগের দলীয় প্রার্থীদের প্রত্যয়নপত্র দেয়া হবে। আর রাজশাহী বিভাগের প্রার্থীদের রাত ৮টায় দলের টিকিট দেয়া হবে। সোমবার এ তিনটি বিভাগের প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হবে।

বাকি বিভাগগুলোর প্রার্থীদের প্রত্যয়নপত্র দেয়া হবে মঙ্গলবার। মনোনয়নপত্র নিতে গুলশান কার্যালয়ে এসে ভিড় করছেন বিএনপি নেতাকর্মীরা। গুলশান কার্যালয়ের সামনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD